-
বলদর্পী শক্তিগুলো ইরানি জনগণের দুর্ভোগে উল্লসিত
ডিসেম্বর ১২, ২০২১ ১৪:৩৬ইসলামি প্রজাতন্ত্র ইরানে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির বিরুদ্ধে দেশের স্বাস্থ্যকর্মীরা যে আত্মত্যাগের নজির রেখেছেন তার ভূয়সী প্রশংসা করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেন, ইরানি জনগণের দুর্ভোগ-দুর্দশায় বলদর্পী শক্তিগুলো উল্লসিত, যেমনটি উল্লসিত হয়েছিল ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের সামরিক বাহিনী ইরানি সেনা ও সীমান্তবর্তী শহরে রাসায়নিক গ্যাস হামলার পর।
-
বাংলাদেশে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই রোগীর সন্ধান
ডিসেম্বর ১১, ২০২১ ১৭:৩১বাংলাদেশে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই রোগীর সন্ধান মিলেছে। এরা দুজনই বাংলাদেশের নারী ক্রিকেটার। সম্প্রতি আফ্রিকার জিম্বাবুয়ে সফর করে তারা দেশে ফিরে আইসোলেশনে রয়েছেন।
-
করোনায় আক্রান্ত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
ডিসেম্বর ০৮, ২০২১ ১৫:৩০জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার জাতিসংঘের একজন কর্মকর্তা এই খবর দিয়েছেন। তিনি জানান, গুতেরেস আগামী কয়েকদিনের জন্য আইসোলেশনে থাকবেন।
-
মার্কিন নাগরিকদের ফ্রান্স ও জর্দান সফর নিষিদ্ধ
ডিসেম্বর ০৭, ২০২১ ১০:১৩আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আ্যন্ড প্রিভেনশন বা সিডিসি মার্কিন নাগরিকদের জর্দান, পর্তুগাল এবং তানজানিয়া সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর সিডিসি জরুরিভিত্তিতে মার্কিন নাগরিকদের প্রতি এই আহ্বান জানিয়েছে।
-
নতুন করে বিধিনিষেধ আরোপ কিংবা লকডাউনের চিন্তা ভাবনা নেই: স্বাস্থ্যমন্ত্রী
ডিসেম্বর ০৫, ২০২১ ১৪:৫৬বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ালেও দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাই নতুন করে বিধিনিষেধ আরোপ কিংবা লকডাউনের চিন্তা ভাবনা নেই।’ তবে করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ‘ওমিক্রন’ প্রতিরোধে প্রবাসীদের এ মুহূর্তে দেশে না আসার অনুরোধ জানিয়েছেন তিনি।
-
মানবিক কারণে বিদেশি নাগরিকদের টিকা দিচ্ছে ইরান: রায়িসি
ডিসেম্বর ০৫, ২০২১ ০৪:১০ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ মানবিক কারণে ইরানে বসবাসরত সকল বিদেশি নাগরিককে করোনাভাইরাসের টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। তিনি শনিবার করোনা মোকাবিলার বিশেষ জাতীয় টাস্ক ফোর্সের সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা জানান। রায়িসি বলেন, মানবিক কারণে ইরানে শুরু থেকেই বিদেশি নাগরিকদের করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হয় এবং বর্তমানে তা পূর্ণ উদ্যোমে চলছে। কোনো কোনো ইউরোপীয় দেশ সবেমাত্র বিদেশি নাগরিকদের টিকা দেয়া শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।
-
লাশ গুনতে গুনতে ক্লান্ত’, ওমিক্রন আতঙ্কের বার্তা লিখে স্ত্রী-সন্তানদের খুন চিকিৎসকের
ডিসেম্বর ০৪, ২০২১ ১৩:৫৯সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
ওমিক্রন আতঙ্কে সারাবিশ্ব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র হুঁশিয়ারি, সতর্ক বাংলাদেশ
ডিসেম্বর ০৩, ২০২১ ১২:১৮সারা বিশ্বে এখন নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া এ ধরনটি ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, সৌদি আরবসহ ডজন খানেক দেশে বিস্তার লাভ করেছে। বিজ্ঞানীরা বলছেন, এটি মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এড়িয়ে অত্যন্ত দ্রুত এবং সহজে সংক্রমিত করতে সক্ষম। যার ফলে এর বিরুদ্ধে টিকা কম কার্যকর হবে বলে ধারনা করা হচ্ছে। এ নিয়ে দেশে দেশে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেই।
-
আফ্রিকার ৭ দেশ থেকে বাংলাদেশে এলে ১৪ দিনের কোয়ারেন্টাইন
ডিসেম্বর ০৩, ২০২১ ০৮:২৩নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের কারণে আফ্রিকা মহাদেশের সাতটি দেশ থেকে ভ্রমণে নতুন করে কিছু বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
-
ওমিক্রন: দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিল সরকার
ডিসেম্বর ০১, ২০২১ ১২:২৭সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১ ডিসেম্বরের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।