-
জার্মানির ঔদ্ধত্যের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে: ইরানি খতিব
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১৪:৫৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আজ (শুক্রবার) জার্মানির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। জার্মানির রাজধানী বার্লিনে নিযুক্ত দুই জন ইরানি কূটনীতিককে বহিষ্কারের প্রতিবাদে তিনি এ আহ্বান জানান।
-
ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করল ইরান
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১৫:৪৯ব্রিটিশ সরকারের ভিত্তিহীন ইরান ভীতি ছড়ানোর অভিযোগে তেহরানে নিযুক্ত ব্রিটেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (বুধবার) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক বিভাগের প্রধান ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স ইসাবেলা মার্শকে তলব করে ইরান সরকারের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের ভূমিকার প্রতিবাদ জানানো হয়।
-
তিউনিশিয়ার সঙ্গে রাশিয়ার বাণিজ্য বেড়েছে শতকরা ৬৩ ভাগ
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:৪৪রাশিয়া এবং উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার মধ্যে ২০২২ সালে বাণিজ্যিক লেনদেন বেড়েছে শতকরা ৬৩ ভাগ। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও দু দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বেড়েছে।
-
ইরান কখনোই আলোচনা কিংবা কূটনীতি থেকে দূরে ছিল না: আব্দুল্লাহিয়ান
ফেব্রুয়ারি ০৯, ২০২৩ ১৫:১৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ভিয়েনা আলোচনা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কয়েক মাস ধরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনার পর ওই পর্যায়ে পৌঁছলো।
-
আজারি দূতাবাসে হামলা: পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ প্রেসিডেন্ট রায়িসির
জানুয়ারি ২৮, ২০২৩ ০৬:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তেহরানস্থ আজারবাইজান দূতাবাসে হামলার নিন্দা জানিয়ে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। শুক্রবার সকালের ওই হামলায় দূতাবাসের নিরাপত্তা প্রধান নিহত ও অপর দুই রক্ষী আহত হয়েছেন। নিহত ব্যক্তি আজারবাইজানের নাগরিক।
-
ইইউ এবং ব্রিটেনের ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান
জানুয়ারি ২৬, ২০২৩ ০৬:৫৮ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং ব্রিটেনের ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ব্রাসেলস ও লন্ডন ইরানের কয়েকজন কর্মকর্তা ও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার দু’দিনের মাথায় গতকাল (বুধবার) তেহরান এই পাল্টা ব্যবস্থা নিয়েছে।
-
এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার; দেশ ছাড়ার নির্দেশ
জানুয়ারি ২৩, ২০২৩ ১৬:৩৮ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে রাশিয়া। তাল্লিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দিয়ে রাষ্ট্রদূত মারগাস লেইদ্রাকে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে মস্কো ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
-
সিরিয়ার প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে ইরান: আমির-আব্দুল্লাহিয়ান
জানুয়ারি ১৫, ২০২৩ ০৬:২৭সিরিয়ার প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, সকল ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।তিনি গতকাল (শনিবার) দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক বৈঠকে তার দেশের এ অবস্থান তুলে ধরেন।
-
ইরান থেকে সৌদি আরবে রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে
জানুয়ারি ০৮, ২০২৩ ০৬:২৬ইরান থেকে সৌদি আরবে রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে বলে খবর দিয়েছে ইরানের শুল্ক অধিদপ্তর আইআরআইসিএ। এটি বলেছে, সম্প্রতি সৌদি আরবে ইস্পাত সামগ্রী রপ্তানি করেই আয় হয়েছে এক কোটি ৪০ লাখ ডলার। এছাড়া, দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা দেখা দেয়ায় রপ্তানির এই পরিমাণ বহুগুণে বৃদ্ধি পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
-
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ; বিশ্লেষক মহলের প্রতিক্রিয়া
ডিসেম্বর ২০, ২০২২ ১৩:১৩সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কে ঘিরে যে অপ্রীতিকর অবস্থার উদ্ভব হয়েছে, তা গড়িয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অবধি। ফলে এ বিষয়কে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ সামান্যই। রাষ্ট্রদূতের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হওয়া, তা সাধারণ কোনো ঘটনা নয়।