-
ইরান-কাতার বাণিজ্য বেড়েছে ১২০ শতাংশ
নভেম্বর ২৫, ২০১৭ ১৪:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরান ও কাতারের মধ্যে বাণিজ্যিক লেনদেন গত সাত মাসে ১২০ শতাংশ বেড়েছে। ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য মন্ত্রী মোহাম্মাদ শারিয়াতমাদারি আজ (শনিবার) তেহরানে কাতারের অর্থমন্ত্রী আহমাদ বিন জাসেম বিন মোহাম্মাদ আলে সানি'র সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন।
-
মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের মূল কারণ সৌদি আরব: কাতার
নভেম্বর ২৪, ২০১৭ ০৯:৪৮কাতারের পরররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরবের নীতির কারণে মধ্যপ্রাচ্যের শান্তি হুমকির মুখে পড়েছে এবং সৌদি নীতি এ অঞ্চলকে বিভক্ত করে দিচ্ছে। তিনি সৌদি আরবের নীতিকে ‘আবেগতাড়িত’ ও ‘সংকট সৃষ্টিকারী’ বলে অভিহিত করেন।
-
সামরিক সমর্থন অব্যাহত থাকবে: কাতারকে এরদোগানের প্রতিশ্রুতি
নভেম্বর ১৬, ২০১৭ ০৮:২৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান পারস্য উপসাগরীয় দেশ কাতারকে সামরিক সমর্থন দেয়া অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গতকাল (বুধবার) দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
-
আবার কাতার সফরে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান
নভেম্বর ১৫, ২০১৭ ১৫:৫০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাতার সফরে গেছেন। সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের মারাত্মক কূটনৈতিক সংকট শুরুর পর এ নিয়ে তিনি দ্বিতীয়বার দোহা সফরে গেলেন।
-
সৌদিকে ছাড়াই হাজার গুণ ভালো আছি: কাতারি আমির
নভেম্বর ১৪, ২০১৭ ২১:৪৭কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, উপসাগরীয় মিত্রদের ছাড়াই এখন তার দেশ হাজার গুণ ভালো আছে। মঙ্গলবার কাতারের সংসদের উচ্চ কক্ষ শূরা পরিষদে দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
-
ইরানই এখন ওষুধ ও খাদ্য সংগ্রহের একমাত্র পথ: কাতার
অক্টোবর ৩০, ২০১৭ ১৩:৪৮কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, জনগণের জন্য ওষুধ ও খাদ্য সংগ্রহের একমাত্র পথ হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সৌদি আরবসহ চারটি আরব দেশের অবরোধের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
-
পারস্য উপসাগরীয় পরিষদে কাতারের সদস্যপদ স্থগিতের আহ্বান জানাল বাহরাইন
অক্টোবর ৩০, ২০১৭ ০৬:২৪বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমেদ আলে খলিফা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজেসিসি’তে কাতারের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছেন। তানা হলে বাহরাইন এ সংস্থা ত্যাগ করতে পারে বলেও হুমকি দিয়েছেন।
-
কাতারে সামরিক হস্তক্ষেপ হলে আঞ্চলিক গোলযোগ দেখা দেবে: আমির
অক্টোবর ২৯, ২০১৭ ১৪:১১কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশে কোনো রকমের সামরিক হস্তক্ষেপ হলে তাতে আঞ্চলিক গোলযোগ দেখা দেবে। কাতার ও সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের মধ্যে যখন কূটনৈতিক অচলাবস্থা চলছে তখন তিনি এ কথা বললেন।
-
সিরিয়ার সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দিয়েছে দোহা ও রিয়াদ: সাবেক কাতারি প্রধানমন্ত্রী
অক্টোবর ২৯, ২০১৭ ০৬:০৬সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদেরকে আমেরিকা, কাতার, সৌদি আরব ও তুরস্ক পৃষ্ঠপোষকতা দিয়েছে বলে নিশ্চিত করেছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আলে সানি। এর মাধ্যমে এতদিন মধ্যপ্রাচ্যের তিন দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার যে অভিযোগ ছিল তার সত্যতা প্রমাণিত হলো।
-
অস্ত্র প্রতিযোগিতা: সামরিক চুক্তি করল কাতার ও রাশিয়া
অক্টোবর ২৬, ২০১৭ ১৬:১৩আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতার মধ্যে কাতার ও রাশিয়া সামরিক এবং কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেছে। মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা দিন দিন বাড়ছে তখন মস্কো ও দোহার মধ্যে এ চুক্তি হলো। এ অঞ্চলে রাশিয়া দিন দিন গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে আবির্ভূত হচ্ছে।