-
কাতারের পক্ষে শক্ত অবস্থানে এরদোগান; সৌদি তালিকা প্রত্যাখ্যান
জুন ১০, ২০১৭ ০৮:৪৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাতারের পক্ষে প্রকাশ্যে শক্ত অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, কাতার এবং অন্য কয়েকটি আরব দেশের মধ্যকার দ্বন্দ্বে তার দেশ দোহাকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে।
-
আগেই জানতেন মার্কিন ম্যাটিস; রাশিয়া যাচ্ছেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী
জুন ০৯, ২০১৭ ২০:৩৩কাতারের সঙ্গে সৌদি আরবসহ চারটি আরব দেশ সম্পর্ক ছিন্ন করবে বলে যে সিদ্ধান্ত নিয়েছিল তা আগেই জানতেন ‘পাগলা কুকুর' খ্যাত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এ কথা জানিয়েছেন তারই জনসংযোগ বিষয়ক সহকারী ডানা হোয়াইট।
-
সংকট নিরসনে কাতার ও কুয়েত যাচ্ছেন নওয়াজ শরীফ
জুন ০৯, ২০১৭ ১৯:৫০পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর মধ্যকার চলমান সংকট শান্তিপূর্ণভাবে নিরসনের জন্য তার দেশ সবকিছু করবে। এর অংশ হিসেবে তিনি শিগগিরি কাতার ও কুয়েত সফরে যেতে পারেন।
-
সৌদির সন্ত্রাসী তালিকা প্রত্যাখ্যান করল কাতার
জুন ০৯, ২০১৭ ১২:১৫সৌদি আরবসহ চারটি আরব দেশ সন্ত্রাসবাদীদের নামের যে তালিকা প্রকাশ করেছে আজ (শুক্রবার) তা প্রত্যাখ্যান করেছে কাতার। এতে ইখওয়ানুল মুসলেমিনের আধ্যাত্মিক নেতা ইউসুফ আল-কারজাভিসহ ৫৮ ব্যক্তির ও ১২টি প্রতিষ্ঠানের নাম রয়েছে। এছাড়া, কাতারের অর্থ সাহায্যে পরিচালিত কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানের নামও রয়েছে এ তালিকায়।
-
কাতারে তুর্কি সেনা মোতায়েনের বিল অনুমোদন করলেন এরদোগান
জুন ০৯, ২০১৭ ১১:২৬কাতারে তুর্কি সেনা মোতায়েনের বিল অনুমোদন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশ যখন কাতারকে একঘরে করতে চাইছে তার মোকাবেলায় দোহার প্রতি আঙ্কারার সমর্থন হিসেবে দেখা হচ্ছে একে।
-
খাদ্য নিয়ে কাতারে গেছে ইরানি বিমান
জুন ০৯, ২০১৭ ০৯:২০সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্রদেশ সম্পর্ক ছিন্ন করার কারণে একঘরে হয়ে পড়া কাতারে খাদ্য সরবরাহ শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। গতকাল ইরানি গণমাধ্যম জানিয়েছে, খাদ্যপণ্যবাহী একটি কার্গো বিমান ইরান থেকে কাতারে গেছে।
-
কাতারকে সমুদ্রবন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে ইরান
জুন ০৯, ২০১৭ ০৮:৫৩ইরানের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর ব্যবহার করার জন্য কাতারকে প্রস্তাব দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পারস্য উপসাগরীয় এ দেশটির সঙ্গে সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র সব ধরনের সম্পর্ক ছিন্ন করে একঘরে করার পর দোহার আমদানি কার্যক্রম ঠিক রাখার জন্য ইরান এ প্রস্তাব দিল।
-
সন্ত্রাসী তালিকা প্রকাশ করল সৌদি আরব: নাম রয়েছে ইখওয়ান নেতা কারজাভির!
জুন ০৯, ২০১৭ ০৮:২২কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী চারটি আরব দেশ সন্ত্রাসবাদীদের নামের যে তালিকা প্রকাশ করেছে তাতে ইখওয়ানুল মুসলিমিনের আধ্যাত্মিক নেতা ইউসুফ আল-কারজাভির নাম রয়েছে। এ তালিকায় তিনি ছাড়া আরো রয়েছে ৫৮ ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানের নাম।
-
‘গোপনে পাকিস্তান সফর করেছে কাতারের প্রতিনিধিদল’
জুন ০৮, ২০১৭ ২১:০২সৌদি আরবের সঙ্গে চলমান দ্বন্দ্বের ভেতরে কাতারের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গোপনে পাকিস্তান সফর করেছে। সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।
-
বড় ধরণের সাইবার হামলার মুখে পড়েছে কাতারের আল-জাজিরা নেটওয়ার্ক
জুন ০৮, ২০১৭ ২০:৫৫কাতারের আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কে বড় ধরণের সাইবার হামলা হয়েছে। নেটওয়ার্কের সব সিস্টেমে সাইবার হামলা চালানো হয়েছে। দোহা এবং রিয়াদের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে তখন এ হামলা চালানো হলো।