-
২ দিনে অন্তত ২৪০ ফিলিস্তিনি শহীদ; যুদ্ধবিরতি না হওয়ার কারণ জানাল হামাস
ডিসেম্বর ০২, ২০২৩ ১৭:০০যুদ্ধবিরতির পর গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ২৪০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (শনিবার) আরও আগে জানিয়েছে, গাজায় গতকাল থেকে এ পর্যন্ত ২৪০ জন ফিলিস্তিনি শহীদ এবং আরও শত শত আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির পর এখনও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে এবং এরইমধ্যে আরও অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এ কারণে প্রতি মুহূর্তেই শহীদের সংখ্যা বাড়ছে।
-
নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ; আটক ৬
ডিসেম্বর ০২, ২০২৩ ১৫:৪২গাজা উপত্যকায় আবার যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি টিম কাতার সফরে গেছে। কাতারের মধ্যস্থতাকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তারা আজ (শনিবার) কাতারের রাজধানী দোহায় পৌঁছায়।
-
জবাব দিচ্ছে হামাস ও জিহাদ আন্দোলন; বসে নেই হিজবুল্লাহও
ডিসেম্বর ০২, ২০২৩ ১১:৫৪ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের নতুন বর্বর আগ্রাসনের শক্ত জবাব দিচ্ছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধারা। এর পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গেও ইসরাইলের সংঘর্ষ হয়েছে।
-
'গাজা যুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের সমন্বিত উপস্থিতি লক্ষণীয়'
ডিসেম্বর ০১, ২০২৩ ১৫:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি বলেছেন, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযানের মধ্যদিয়ে এই অঞ্চলে মার্কিন আধিপত্য প্রত্যাখ্যানের সূচনা হয়েছে।
-
ইসরাইলের বোমাবর্ষণে কয়েক ডজন ফিলিস্তিনি শহীদ; যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে কাতার
ডিসেম্বর ০১, ২০২৩ ১৪:০৫যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর অবরুদ্ধ গাজার উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক বোমাবর্ষণে শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। এতে এ পর্যন্ত অন্তত ৩২ জন শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা এ তথ্য নিশ্চিত করেছেন।
-
ঘাতক ইসরাইলি প্রেসিডেন্টকে দেখেই সম্মেলন ত্যাগ করলেন ইরানি মন্ত্রী
ডিসেম্বর ০১, ২০২৩ ১৩:৪১দখলদার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের উপস্থিতির প্রতিবাদে দুবাইতে জলবায়ু পরিবর্তন সম্মেলনস্থল ত্যাগ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দল। গাজায় ইসরাইলের অব্যাহত গণহত্যার মধ্যে ইহুদিবাদী প্রেসিডেন্টকে এই সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিরোধিতা করেছে ইরান।
-
ইসরাইল-বিরোধী হামলা শুরু করতে প্রস্তুত: ইয়েমেনের ঘোষণা
ডিসেম্বর ০১, ২০২৩ ১২:২৪ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে। হামাস-ইসরাইল যুদ্ধবিরতি শেষ হওয়ার পর অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আবার ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে এই ঘোষণা দিল ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী।
-
পশ্চিম তীরে চলছে ইসরাইলি তাণ্ডব; ২ ফিলিস্তিনি শিশু ও ২ কমান্ডার নিহত
নভেম্বর ৩০, ২০২৩ ০৬:৫০গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলার সময় জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের তাণ্ডব অব্যাহত রয়েছে এবং জেনিন শহরে বুধবার তাদের গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
-
আল-আকসা তুফান মার্কিন রাজনীতির ছক উলটপালট করে দিয়েছে: ইরানের সর্বোচ্চ নেতা
নভেম্বর ২৯, ২০২৩ ১২:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (বুধবার) বলেছেন, আল-আকসা তুফান অভিযানের ঐতিহাসিক ঘটনাটি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হলেও এটি যুক্তরাষ্ট্রের আধিপত্যকে প্রত্যাখ্যান করার ঘটনা। ঘটনাটি এই অঞ্চলে মার্কিন রাজনীতির ছক উলটপালট করে দিতে সক্ষম হয়েছে। ইনশাআল্লাহ যদি এই তুফান চলতে থাকে তাহলে এই ছক মুছে যাবে।
-
গাজায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, বিভিন্ন রোগে মারা যেতে পারে বহু মানুষ!
নভেম্বর ২৯, ২০২৩ ১৫:০৯যদিও ইহুদিবাদী ইসরাইলের সরকার ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় যুদ্ধ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে তবে গাজা উপত্যকায় স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ বেড়েছে।