-
ইরান বিরোধী নিষেধাজ্ঞা মানতে চায় না তুরস্ক
অক্টোবর ২৪, ২০১৮ ১৫:২৬তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আমেরিকা একতরফাভাবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত নয়। তুর্কি বার্তা সংস্থা আনাতুলি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
-
খাশোগি নিখোঁজের তদন্তে সহযোগিতা করছে না সৌদি আরব: তুরস্ক
অক্টোবর ১৪, ২০১৮ ০৭:১৬সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হয়ে যাওয়ার তদন্তে রিয়াদ আঙ্কারাকে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। চলতি মাসের গোড়ার দিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে খাশোগি নিহত হয়েছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
-
‘ইদলিবে সেনা উপস্থিতি জোরদার করবে তুরস্ক’
সেপ্টেম্বর ১৯, ২০১৮ ১৩:৫৪তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশ সিরিয়ার ইদলিব প্রদেশে আরো সেনা মোতায়েন করবে। রাশিয়ার সঙ্গে সোমবার এক চুক্তিতে পৌঁছার পর তিনি গতকাল একথা বললেন।
-
তুরস্কে মার্কিন ধর্মযাজক আটক নিয়ে দু’দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা
জুলাই ২৭, ২০১৮ ০২:১৩সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে তুরস্কে একজন মার্কিন ধর্মযাজককে আটকের ঘটনায় ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। দু’দেশের কর্মকর্তারা পরস্পরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন।
-
নিষেধাজ্ঞা দিতে চায় আমেরিকা; কঠোর জবাব দেওয়ার হুমকি তুরস্কের
মার্চ ১০, ২০১৮ ১৫:৫৭তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আমেরিকা কোনো ধরণের নিষেধাজ্ঞা আরোপ করলে এর কঠোর জবাব দেওয়া হবে। জার্মানির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আমেরিকা বিভিন্ন অভিযোগে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
-
সিরিয়ার বিরুদ্ধে তুরস্কের হুঁশিয়ারি
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ০৬:৪৪সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র সঙ্গে যেকোনো সহযোগিতার ব্যাপারে দামেস্ককে সতর্ক করে দিয়েছে আঙ্কারা। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আফরিনে তুর্কি সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়া সরকার যদি ওয়াইপিজি’র সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছে তাহলে তাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
-
তুরস্ক-আমেরিকা সম্পর্ক সংকটজনক পর্যায়ে পৌঁছেছে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১২, ২০১৮ ২৩:২৬তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, আংকারার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক এখন হয় পুনঃনির্মাণ করতে হবে, না হয় বিছিন্ন হয়ে যাবে।
-
রুহানির সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: ষড়যন্ত্র রুখে দেয়ার মত
ফেব্রুয়ারি ০৮, ২০১৮ ১০:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের ভৌগোলিক সীমানা পরিবর্তনের বিরোধিতা করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, এ অঞ্চলের কোনো দেশেরই এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত হবে না যাতে প্রতিবেশী কোনো দেশ হুমকি অনুভব করে।
-
আমরা এই অভিযানে কাউকে ভয় করি না: তুরস্ক
জানুয়ারি ২৪, ২০১৮ ১২:১২তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আফরিন এলাকার অভিযান এমনকি ইউফ্রেটিস নদীর তীর পর্যন্ত বিস্তৃত হতে পারে। তিনি বলেন, “মানবিজ এলাকা থেকে কুর্দি সন্ত্রাসীরা অব্যাহতভাবে গোলাগুলি চালাচ্ছে। আমেরিকা যদি এসব বন্ধ করার ব্যবস্থা না নেয় তাহলে আমরা তা বন্ধ করার ব্যবস্থা নেব।”
-
আরব দেশগুলোর দুর্বল প্রতিক্রিয়া: একহাত নিল তুরস্ক
ডিসেম্বর ১২, ২০১৭ ২২:২০প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর কয়েকটি আরব দেশ যে দুর্বল প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তার সমালোচনা করেছে তুরস্ক।