তুরস্ক-আমেরিকা সম্পর্ক সংকটজনক পর্যায়ে পৌঁছেছে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i52913-তুরস্ক_আমেরিকা_সম্পর্ক_সংকটজনক_পর্যায়ে_পৌঁছেছে_তুর্কি_পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, আংকারার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক এখন হয় পুনঃনির্মাণ করতে হবে, না হয় বিছিন্ন হয়ে যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০১৮ ২৩:২৬ Asia/Dhaka
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, আংকারার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক এখন হয় পুনঃনির্মাণ করতে হবে, না হয় বিছিন্ন হয়ে যাবে।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে তুরস্কের চলমান সামরিক অভিযান নিয়ে আমেরিকা ও তুরস্কের মধ্যে সম্পর্কের চরম অবনতির প্রেক্ষাপটে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করলেন।

সিরিয়া অভিযানে তুরস্কের ট্যাংক

তিনি বলেন, “আমাদের সম্পর্ক খুবই সংকটজনক পর্যায়ে। হয় তারা এটা ঠিক করবে অন্যথায় সম্পূর্ণভাবে এ সম্পর্ক ধ্বংস হয়ে যাবে।” ইস্তাম্বুল শহরে তুর্কি-আফ্রিকান বৈঠকের অবকাশে চাভুসওগ্লু সাংবাদিকদের এসব কথা বলেন।   

সাংবাদিকদের কাছে তিনি আংকারার প্রত্যাশা তুলে ধরেন এবং ওয়াইপিজি’র প্রতি আমেরিকার অব্যাহত সমর্থনের নিন্দা করেন। তিনি বলেন, “আমরা আমেরিকার কাছ থেকে কোনো প্রতিশ্রুতি চাই না। ওয়াইপিজি’র বিষয়ে আমরা চাই সুস্পষ্ট পদক্ষেপ। আমেরিকার সঙ্গে নষ্ট হয়ে যাওয়া আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং এই আস্থা নষ্ট হয়েছে আমেরিকার কারণে।”  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আগামী সপ্তাহে তুরস্ক সফর করবেন। এর আগে চাভুসওগ্লু এসব মন্তব্য করলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩