-
জম্মু-কাশ্মির বিষয়ে ধারা তুলে দেয়া ‘জাতীয় ঐক্য ও সংহতির পক্ষে ক্ষতিকারক’: নীতিশ কুমার
মে ১৯, ২০১৯ ১৪:১৮ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক ও জেডিইউ নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, ‘জম্মু-কাশ্মিরে ৩৭০ ও ৩৫-এ ধারা তুলে দেয়া ‘জাতীয় ঐক্য ও সংহতির পক্ষে ক্ষতিকারক’। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করায় রাজনৈতিক অঙ্গনে নয়া সমীকরণের সৃষ্টি হয়েছে। বিজেপি বরাবরই জম্মু-কাশ্মির থেকে ৩৭০ ধারা ও ৩৫-এ ধারা তুলে দেয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে তার গুরুত্বপূর্ণ শরিকদল ভিন্ন মন্তব্য করায় জল্পনা সৃষ্টি হয়েছে।
-
কাশ্মীরে গণভোট দিন: ভারতকে পাকিস্তান
মে ১১, ২০১৯ ১৫:০০কাশ্মীরে গণভোটের দাবি জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। আজ (শনিবার) পাকিস্তান সংসদের কাশ্মীর বিষয়ক কমিটিতে তিনি বলেন, কাশ্মীরী জনগণের মতামতের ভিত্তিতে ওই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।
-
জম্মু-কাশ্মিরে বন্দুকধারীর গুলিতে বিজেপি নেতা নিহত
মে ০৫, ২০১৯ ১০:২২ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বিজেপির এক নেতা নিহত হয়েছেন। গতকাল (শনিবার) রাতে অজ্ঞাত বন্দুকধারী অনন্তনাগের বিজেপির জেলা সহ-সভাপতি গুল মুহাম্মদ মীরকে (৬০) বাসায় ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে তিনি নিহত হন।
-
‘পাক-ভারত পরমাণু যুদ্ধ হলে তাৎক্ষণিকভাবে নিহত হবে ২ কোটি মানুষ’
মে ০৩, ২০১৯ ১৯:৪১পাকিস্তান এবং ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ হলে তা দ্রুত পরমাণু মহাপ্রলয়ের রূপ নেবে এবং এতে তাৎক্ষণিকভাবে অন্তত দুই কোটি মানুষ নিহত হবে।
-
বালাকোটে ভারতীয় বিমান হামলায় কেউ নিহত হয় নি বলে জানালেন সুষমা স্বরাজ
এপ্রিল ১৯, ২০১৯ ০৮:২২ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেত্রী সুষমা স্বরাজ বলেছেন, ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে চালানো ভারতীয় বিমান বাহিনীর হামলায় কোনো পাকিস্তানি সেনা বা নাগরিক নিহত হয় নি। আহমেদাবাদে এক নির্বাচনী সভায় এ কথা বলেন তিনি।
-
কাশ্মির জ্বলছে, শান্তি ফেরাতে সরকারকে বেশি উদ্যোগী হতে হবে: ড. আবদুস সাত্তার
এপ্রিল ০৮, ২০১৯ ১৯:৪৩“কাশ্মির সংকট সমাধানের জন্য ভারত সরকারকে আরও বেশি উদ্যোগী হতে হবে। ভূস্বর্গের মানুষের শান্তি নেই, উন্নয়ন নেই। কাশ্মিরবাসীর মনে আস্থার বাতাবতরণ সৃষ্টি করে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধানে সবাইকে বেশি এগিয়ে আসতে হবে।” রেডিও তেহরানকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সাবেক মন্ত্রী ও কোলকাতার নব বালিগঞ্জ মহাবিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ড. আবদুস সাত্তার। সাক্ষাৎকারটি গ্রহণ ও উপস্থাপনা করেছেন গাজী আবদুর রশীদ।
-
মুসলিম হওয়া সত্ত্বেও আমরা শর্তসাপেক্ষে ভারতকে বেছে নিয়েছিলাম: মেহবুবা
এপ্রিল ০৬, ২০১৯ ০৭:৫১জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, ‘শর্তসাপেক্ষে কাশ্মির ভারতের অংশ হয়েছিল। জম্মু-কাশ্মিরে ৬০/৭০ শতাংশ মুসলিম। মুসলিম অধ্যুষিত রাজ্য হওয়া সত্ত্বেও আমরা পাকিস্তানের সঙ্গে না গিয়ে শর্তের ভিত্তিতে ভারতকে বেছে নিয়েছিলাম। ৩৭০ ধারা ও ৩৫-এ ধারা একটি সেতুর মতো। যদি আপনারা একে শেষ করে দেন তাহলে ভারত ও কাশ্মিরের মধ্যে সম্পর্কও শেষ হয়ে যাবে।’
-
শ্রীনগরের জামিয়া মসজিদ ‘সিল’, মীরওয়াইজ ওমর গৃহবন্দি
এপ্রিল ০৫, ২০১৯ ১৫:৪২ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে রাজধানী শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদ ‘সিল’ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ (শুক্রবার) সকালে কর্তৃপক্ষ ঐতিহাসিক ওই মসজিদটি ‘সিল’ করে দেয়ার ফলে সেখানে জুমা নামাজ অনুষ্ঠিত হতে পারেনি।
-
জম্মু-কাশ্মিরে আলাদা প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী হতে দেবো না: অমিত শাহ
এপ্রিল ০৪, ২০১৯ ০৮:৪৫ভারতের বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, মেহবুবা ও ওমর আলাদা প্রধানমন্ত্রী চাচ্ছেন কিন্তু বিজেপি তা হতে দেবে না। লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (বুধবার) জম্মু-কাশ্মিরে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
কাশ্মিরে আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদ ফিরিয়ে আনব: ওমর আব্দুল্লাহ
এপ্রিল ০২, ২০১৯ ১০:২৮ভারত নিয়ন্ত্রত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ রাজ্যটিতে আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদ ফিরিয়ে পক্ষে সাফাই দেয়ায় জাতীয় রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে। গতকাল (সোমবার) ওমর আবদুল্লাহ কাশ্মিরের জন্য আলাদা সদর-এ-রিয়াসত (রাষ্ট্রপতি) ও উজির-এ-আজম (প্রধানমন্ত্রী) ফিরিয়ে আনার কথা বলেছেন।