-
কাশ্মির সীমান্তে পাক সেনাদের মর্টার হামলা, শ্রীনগরে সংঘর্ষ- ২ গেরিলা নিহত
জুন ২৫, ২০১৭ ১০:১৪ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনী আজ যুদ্ধবিরতি লঙ্ঘন করে মর্টার হামলা চালিয়েছে। আজ (রোববার) সকালে নিয়ন্ত্রণরেখা বরাবর নৌসেরা সেক্টরে পাক সেনারা এলোপাথাড়ি গুলিবর্ষণ করে এবং মর্টার হামলা চালায়।
-
কাশ্মিরে রাতভর বন্দুক যুদ্ধে ৩ গেরিলা নিহত, অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার
জুন ২২, ২০১৭ ১০:৩৭ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর ই তাইয়্যেবার ৩ গেরিলা নিহত হয়েছে। ওই ঘটনায় কার্তিক মঞ্জাল নামে সেনাবাহিনীর এক মেজর আহত হয়েছেন। সারিক, মজিদ এবং সাবির নামে নিহত ওই গেরিলারা কাশ্মিরের পুলওয়ামা জেলার বাসিন্দা।
-
কাশ্মির সংকট নিরসনে শরীফ-মোদি বৈঠকের পরামর্শ দিলেন জাতিসংঘ মহাসচিব
জুন ২১, ২০১৭ ০৮:১১জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কাশ্মির সংকট নিরসনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের পরামর্শ দিয়েছেন।
-
বাধা উপেক্ষা করে কাশ্মিরে পাকিস্তানের বিজয় উদযাপন
জুন ১৯, ২০১৭ ০৮:৫৮ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে সেখানকার অধিবাসীরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিজয় উদযাপন করেছেন। গতকাল (রোববার) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা জেতে।
-
কাশ্মিরে সেনা কনভয়ে গেরিলা হামলা: পাক-ভারত ম্যাচকে নিয়ে হাই অ্যালার্ট জারি
জুন ১৮, ২০১৭ ১১:১২ভারত নিয়েন্ত্রিত দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলায় আজ সেনাবাহিনীর কনভয়ে অজ্ঞাত গেরিলারা হামলা চালায়। ওই ঘটনায় কোনো হতাহতের ঘটেনি। আজ (রোববার) এক পুলিশ কর্মকর্তা বলেন, বিজবেহরা এলাকায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গেরিলারা কয়েক রাউন্ড গুলি চালায় এবং সেখান থেকে পালিয়ে যায়। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে।
-
সেনাবাহিনী দিয়ে কাশ্মির সমস্যার সমাধান হবে না, সংলাপ জরুরি: মেহেবুবা
জুন ১৭, ২০১৭ ১৩:৫৯ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি সেখানকার চলমান অশান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বলেছেন, বন্দুকের শক্তি দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। মেহেবুবা আজ (শনিবার) বিধানসভায় বলেন, ‘আমাদের সৈনিক মারা যাচ্ছে। আপনারা বন্দুক দিয়ে, সেনাবাহিনী দিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। সংলাপের মাধ্যমেই কেবল সমস্যার সমাধান হতে পারে।’
-
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সংঘর্ষে নিহত ১০
জুন ১৬, ২০১৭ ২০:০১ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আলাদা সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ পুলিশ ও একজন সেনা রয়েছে। এছাড়া, দু জন বেসামরিক ব্যক্তি ও দু জন সন্দেহভাজন স্বাধীনতাকামী গেরিলাও মারা গেছে।
-
কাশ্মির পরিস্থিতির উন্নতি না হলে ভারতে গৃহযুদ্ধ শুরু হবে: সোনিয়া গান্ধী
জুন ১৪, ২০১৭ ১৬:৫৪ভারতের বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, জম্মু-কাশ্মির পরিস্থিতির উন্নতি না হলে গোটা দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে। তিনি আজ (বুধবার) আরও বলেছেন, কাশ্মির সমস্যার ন্যায়ভিত্তিক সমাধান নিশ্চিত করতে হবে।
-
জম্মু-কাশ্মিরে ৭ স্থানে গেরিলা হামলা: রাইফেল লুট, রেড অ্যালার্ট জারি
জুন ১৪, ২০১৭ ০৭:১৭জম্মু-কাশ্মিরে পরপর গেরিলা হামলা হওয়ায় কাশ্মির উপত্যাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার পরে ৪ ঘণ্টার মধ্যে ৭টি গেরিলা হামলা হয়েছে। প্রত্যেক জায়গায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে চালানো ওই ধারাবাহিক হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের ৯ জওয়ান এবং ৪ পুলিশসহ ১৩ জন আহত হয়েছে।
-
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির দখল করে নেয়ার আহ্বান জানালেন রামদেব
জুন ১০, ২০১৭ ২০:০০ভারতে যোগগুরু নামে পরিচিত বাবা রামদেব পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মির দখল করে নেয়ার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন। পাকিস্তান থেকে যে সব সমস্যার সৃষ্টি হয়েছে তার জন্য ‘আজাদ কাশ্মিরকে’ দায়ী করে এটি দখল করে নেয়ার আহ্বান জানান তিনি।