ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সংঘর্ষে নিহত ১০
https://parstoday.ir/bn/news/world-i40330-ভারত_নিয়ন্ত্রিত_কাশ্মিরে_সংঘর্ষে_নিহত_১০
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আলাদা সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ পুলিশ ও একজন সেনা রয়েছে। এছাড়া, দু জন বেসামরিক ব্যক্তি ও দু জন সন্দেহভাজন স্বাধীনতাকামী গেরিলাও মারা গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০১৭ ২০:০১ Asia/Dhaka
  • কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের সংঘর্ষ
    কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের সংঘর্ষ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আলাদা সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ পুলিশ ও একজন সেনা রয়েছে। এছাড়া, দু জন বেসামরিক ব্যক্তি ও দু জন সন্দেহভাজন স্বাধীনতাকামী গেরিলাও মারা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কাশ্মির পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, আচাবল শহরে সন্দেহভাজন গেরিলারা পুলিশের একটি টহল দলের ওপর আকস্মিক হামলা চালালে পাঁচ পুলিশ নিহত হয়।

পুলিশের এ কর্মকর্তা জানান, আরওয়ানি গ্রামে সেনা ও বিশেষ বাহিনীর অবরোধের প্রতিবাদ জানাতে গেলে সামরিক বাহিনী বেসামরিক লোকজনের ওপর গুলি চালায়। এতে দুই বেসামরিক ব্যক্তিসহ সন্দেহভাজন দুই গেরিলা নিহত হয়। বেসামরিক ব্যক্তিদের মধ্যে এক কিশোর রয়েছে। আরওয়ানি গ্রামে সন্দেহভাজন স্বাধীনতাকামী গেরিলারা লুকিয়ে রয়েছে -এমন অভিযোগ তুলে সেনাবাহিনী গ্রামটি ঘেরাও করে রেখেছে।

তৃতীয় ঘটনা ঘটেছে পাক-ভারত সীমান্তের নিয়ন্ত্র রেখা বরাবর। বলা হচ্ছে- পাকিস্তানি সেনারা ভারতের একটি সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলি চালালে ভারতের এক সেনা নিহত হয়।

সাম্প্রতিক দিনগুলোতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে উত্তেজনা তুঙ্গে রয়েছে। সেখানে নিয়মিতভাবে ভারতবিরোধী বিক্ষোভ হচ্ছে এবং স্বাধীনতা কিংবা বৃহত্তর স্বায়ত্ত্বশাসনের দাবিতে কাশ্মিরবাসী আন্দোলন করছে। কিন্তু ভারত সেখানে পুলিশ ও সেনা মোতায়েন করে শক্ত হাতে সে আন্দোলন দমন করছে। স্থানীয় সরকারি কর্মকর্তারা বলছেন, ভারতের দমন-পীড়নের কারণে বহু তরুণ ভারত-বিরোধী আন্দোলনে যোগ দিতে উৎসাহিত হয়ে উঠছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬