আঞ্চলিক ঘটনাবলী নিয়ে পাকিস্তান ও মিশরের প্রতিনিধির সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
https://parstoday.ir/bn/news/iran-i162434-আঞ্চলিক_ঘটনাবলী_নিয়ে_পাকিস্তান_ও_মিশরের_প্রতিনিধির_সাথে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_ফোনালাপ
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানি সেনাপ্রধান ফোনে আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন।
(last modified 2026-08-23T06:24:03+00:00 )
আগস্ট ২৩, ২০২৬ ১২:২১ Asia/Dhaka
  • • ডানদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি, বামদিকে পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনির
    • ডানদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি, বামদিকে পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনির

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানি সেনাপ্রধান ফোনে আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন।

ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনির এক টেলিফোন আলাপে পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করার জন্য সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী এবং কৌশল নিয়ে আলোচনা করেছেন।

ইরান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরাও ফোনে কথা বলেছেন

এই আলাপে সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি পারস্য উপসাগর ও লোহিত সাগর অঞ্চলের পরিস্থিতি এবং এই অঞ্চলে উত্তেজনা কমানোর সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টাসহ পশ্চিম এশিয়া অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।#

পার্সটুডে/এমআরএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন