পশ্চিম এশিয়ায় ১৫ মার্কিন সামরিক ঘাঁটির কার্যক্রম বন্ধের পথে
https://parstoday.ir/bn/news/world-i162482-পশ্চিম_এশিয়ায়_১৫_মার্কিন_সামরিক_ঘাঁটির_কার্যক্রম_বন্ধের_পথে
পার্সটুডে- ইরানকে ধ্বংসের লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্র এখন পশ্চিম এশিয়ায় অন্তত ১৫টি সামরিক ঘাঁটি বন্ধ করার কথা ভাবছে।
(last modified 2026-08-24T12:50:46+00:00 )
আগস্ট ২৪, ২০২৬ ১৮:৫০ Asia/Dhaka
  • ফিরে যাচ্ছে মার্কিন সেনারা
    ফিরে যাচ্ছে মার্কিন সেনারা

পার্সটুডে- ইরানকে ধ্বংসের লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্র এখন পশ্চিম এশিয়ায় অন্তত ১৫টি সামরিক ঘাঁটি বন্ধ করার কথা ভাবছে।

মার্কিন সংবাদমাধ্যম এমএসএনও-এর নিরাপত্তা বিশ্লেষক ব্রি ম্যাকক্যাফরি রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, “আমার মতে, মার্কিন সেনাবাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের ১৫টি সামরিক ঘাঁটিতে প্রবেশাধিকার স্থায়ীভাবে হারিয়েছে।”

এমএসএনও-এর এই নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল আরও লিখেছেন, বর্তমানে পারস্য উপসাগরের আরব দেশগুলোতে প্রবেশের নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। ফলে পশ্চিম সৌদি আরব, ইসরায়েল ও দক্ষিণ ইউরোপে নতুন করে প্রবেশাধিকার পেতে যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসতে হবে।

এর কয়েক দিন আগেও ওয়াশিংটন পোস্ট সংশ্লিষ্ট সূত্র ও কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল, যুদ্ধের পর পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর কথা ভাবছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রও তাদের সামরিক ঘাঁটিগুলোর কার্যক্রম যুদ্ধের আগের অবস্থার মতো চালাতে চায় না।

পেন্টাগনের এই সিদ্ধান্তের কারণ হিসেবে ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে মার্কিন সামরিক সরঞ্জাম ও স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন