-
আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা হারাবে ইউরোপীয় ইউনিয়ন
অক্টোবর ১২, ২০২১ ১১:১৫ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ২৭ জাতির এ জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মর্যাদা হারাতে চলেছে। বিশ্ব অঙ্গনে ইউরোপীয় ইউনিয়নের ক্ষয়িষ্ণু ভূমিকার কারণে উদ্বিগ্ন হয়ে এ কথা বলেছেন জোসেফ বোরেল। তিনি বলেছেন, সম্ভবত এ জোট আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতা চর্চার নীতিতে অবজ্ঞার বস্তুতে পরিণত হবে।
-
ইরান ও আমেরিকার মধ্যে দূরত্ব কমাতে হবে: জোসেপ বোরেল
সেপ্টেম্বর ২৬, ২০২১ ০২:৪৭ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল আবারও ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক ভিয়েনা সংলাপ পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, এ বিষয়ে ইরান ও আমেরিকার মধ্যে দৃষ্টিভঙ্গিগত দূরত্ব কমিয়ে আনতে হবে।
-
ভিয়েনা সংলাপে ফিরতে ইরানের নতুন সরকারের সময় প্রয়োজন: বোরেল
সেপ্টেম্বর ২৫, ২০২১ ০৬:৪২ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফিরতে ইরানের নতুন সরকারের আরো বেশি সময় প্রয়োজন।
-
আফগানিস্তানের ঘটনাবলীতে ইউরোপের দুর্বলতা প্রকাশ পেয়েছে: জোসেফ বোরেল
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১৩:১৩ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ফরাসি দৈনিক লা মন্ডকে দেয়া সাক্ষাতকারে স্বীকার করেছেন, আফগানিস্তানের ঘটনাবলীতে ইউরোপের দুর্বলতা প্রকাশ পেয়েছে। তিনি বলেন, ইউরোপীয়রা যেখানেই থাকুক না কেন বিশেষ করে আফগানিস্তানের ব্যাপারে রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ইউরোপকে নতুন করে ভাবতে হবে। একইসঙ্গে তিনি বিভিন্ন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যকার মতভেদ নিরসন ও যৌথ নীতি নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
-
তালেবানের সঙ্গে যোগাযোগ ছাড়া বিকল্প নেই
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১০:১৬ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, আফগান তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছাড়া ২৭ জাতির এ জোটের সামনে বিকল্প কোনো পথ নেই।
-
আফগানিস্তান বিষয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ
আগস্ট ৩১, ২০২১ ১০:৫৮জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে একটি প্রস্তাব পাশ করা হয়েছে যেখানে নিরাপদে আফগান ও বিদেশি নাগরিকদেরকে নিরাপদে আফগানিস্তান ত্যাগের সুযোগ দিতে তালেবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ওই প্রস্তাবে সাধারণ আফগানদের কাছে মানবিক সাহায্য পাঠানোর সুযোগ করে দিতেও তালেবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
-
বোরেল ও ল্যাভরভকে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান
আগস্ট ২৮, ২০২১ ০০:৫৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় তেহরান কেবল তখনই ফিরে যাবে যখন এটির মাধ্যমে ইরানি জনগণের স্বার্থ রক্ষিত হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাদা আলাদা টেলিফোলাপে তিনি ইরানের এ কঠোর অব্স্থানের কথা জানান।
-
তেহরানে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
জুলাই ১২, ২০২১ ০৬:৩৪তেহরানে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের ইসলামি শাসনব্যবস্থা-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহেদিনে খালক বা এমকেও গোষ্ঠীর সম্মেলনে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জ্যানেজ জ্যানসার অংশগ্রহণ করার প্রতিবাদে ওই রাষ্ট্রদূতকে তলব করা হয়।
-
পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন ইইউ’র কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ: বোরেল
জুন ২২, ২০২১ ০৫:৪৮ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল ইরানের পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করাকে এই মুহূর্তে ইইউ’র কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে অভিহিত করেছেন। তিনি সোমবার ব্রাসেলসে ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
-
সমঝোতায় পরিবর্তন মানব না, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: ইরান
জুন ১৯, ২০২১ ০০:৫৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ২০১৫ সালে তার দেশ ছয় বিশ্বশক্তির সঙ্গে যে পরমাণু সমঝোতা সই করেছিল তাতে পরিবর্তন আনার লক্ষ্যে কোনো আলোচনা মেনে নেয়া হবে না। তিনি বলেছেন, ওই সমঝোতা পুনরুজ্জীবিত করতে চাইলে ইরানের ওপর আমেরিকার পক্ষ থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।