• ‘ইরান-তুর্কি সহযোগিতা আঞ্চলিক সমস্যা সমাধান করতে পারে’

    ‘ইরান-তুর্কি সহযোগিতা আঞ্চলিক সমস্যা সমাধান করতে পারে’

    মার্চ ১৯, ২০১৬ ২১:২৪

    ১৯ মার্চ (রেডিও তেহরান): ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরান ও আংকারার মধ্যে কার্যকরী সহযোগিতা থাকলে আঞ্চলিক যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব। মধ্যপ্রাচ্যের চলমান সমস্যা সমাধানে দু দেশ পরস্পরের দিকে সহযোগিতার হাত বাড়াতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

  • তুরস্ক সফরে গেছেন জারিফ: মূল ইস্যু মধ্যপ্রাচ্য

    তুরস্ক সফরে গেছেন জারিফ: মূল ইস্যু মধ্যপ্রাচ্য

    মার্চ ১৯, ২০১৬ ১৩:৩৬

    ১৯ মার্চ (রেডিও তেহরান): ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (শনিবার) সকালে তুরস্ক সফরে গেছেন। তার এ সফরে মধ্যপ্রাচ্যের চলমান নানা ঘটনাবলী আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া, দু দেশের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে তিনি তুরস্কের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

  • তুরস্কের কুর্দি অধ্যুষিত প্রদেশগুলোতে নওরোজ পালন নিষিদ্ধ করল সরকার

    তুরস্কের কুর্দি অধ্যুষিত প্রদেশগুলোতে নওরোজ পালন নিষিদ্ধ করল সরকার

    মার্চ ১৭, ২০১৬ ১৪:১৬

    ১৭ মার্চ (রেডিও তেহরান): তুরস্ক সরকার দেশটির বড় শহরগুলোর পাশাপাশি কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে ফার্সি নববর্ষ নওরোজ উৎসব পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তুকি সরকার দাবি করেছে, ‘নিরাপত্তা সংকট সৃষ্টি’ হওয়ার আশঙ্কায় আঙ্কারা ও ইস্তাম্বুল শহরের পাশাপাশি কুর্দি অধ্যুষিত সাতটি প্রদেশে নওরোজ উৎসব নিষিদ্ধ থাকবে।

  • আঙ্কারার কেন্দ্রস্থলে ভয়াবহ বোমা হামলা: নিহত ২৭

    আঙ্কারার কেন্দ্রস্থলে ভয়াবহ বোমা হামলা: নিহত ২৭

    মার্চ ১৩, ২০১৬ ২২:২৬

    ১৩ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রস্থলে আজ(রোববার) এক শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ২৭ জন মর্মান্তিক ভাবে নিহত এবং ৭৫ জন আহত হয়েছে। আঙ্কারার কেন্দ্রস্থলের কিজিলে এলাকার গুভান পার্কের কাছে এ ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ওই এলাকায় কয়েকটি বাস স্টেশন রয়েছে আর বিস্ফোরণের পরই কয়েকটি গাড়িতে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে।

  • সিরিয়ায় গোলাবর্ষণ করেছে তুরস্ক: কুর্দি সূত্র

    সিরিয়ায় গোলাবর্ষণ করেছে তুরস্ক: কুর্দি সূত্র

    মার্চ ০৮, ২০১৬ ০০:০২

    ৮ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার একজন কুর্দি কর্মকর্তা বলেছেন, উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোয় আবারো কুর্দি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে তুরস্কের সেনারা। কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র কর্মকর্তা রেদুর জেলিল সোমবার জানান, তুর্কি সেনারা আলেপ্পোর তাল রিফাত শহরে গোলাবর্ষণ করে। এতে কয়েকজন কুর্দি যোদ্ধা আহত হয়েছে।

  • ইরান-তুরস্ক সম্পর্ক মধ্যপ্রাচ্যের জন্য কল্যাণকর: রুহানি

    ইরান-তুরস্ক সম্পর্ক মধ্যপ্রাচ্যের জন্য কল্যাণকর: রুহানি

    মার্চ ০৫, ২০১৬ ২২:০৯

    ৫ মার্চ (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তুরস্কের সঙ্গে তার দেশের সহযোগিতামূলক সম্পর্ক মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে। ইরান সফররত তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লুর সঙ্গে বৈঠকে তিনি আজ (শনিবার) এ কথা বলেছেন। বৈঠকে ড. রুহানি সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে দু দেশের প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

  • ‘জামান’ এর নিয়ন্ত্রণ গ্রহণে তুরস্কের সমালোচনা করল আমেরিকা

    ‘জামান’ এর নিয়ন্ত্রণ গ্রহণে তুরস্কের সমালোচনা করল আমেরিকা

    মার্চ ০৫, ২০১৬ ১৪:৪৯

    ৫ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের বিরোধীদলের সংবাদপত্র ‘জামান’এর নিয়ন্ত্রণ দেশটির সরকার গ্রহণ করার সমালোচনা করেছে আমেরিকা। তুরস্কের এ সিদ্ধান্তকে “যন্ত্রণাদায়ক” বলে অভিহিত করেছে আমেরিকা।

  • সিরিয়া ইস্যুতে মতভিন্নতার মধ্যেই ইরান সফর করছেন তুর্কি প্রধানমন্ত্রী

    সিরিয়া ইস্যুতে মতভিন্নতার মধ্যেই ইরান সফর করছেন তুর্কি প্রধানমন্ত্রী

    মার্চ ০৫, ২০১৬ ০০:০৩

    ৫ মার্চ (রেডিও তেহরান): সিরিয়া ইস্যুতে যখন ইরান ও তুরস্কের মধ্যে ব্যাপক মতভিন্নতা চলছে তখন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লু সরকারি সফরে তেহরান এসে পৌঁছেছেন। শুক্রবার রাতে তিনি তেহরান এসে পৌঁছান। পরমাণু ইস্যুতে ইরানের ওপর চাপিয়ে দেয়া পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এই প্রথম তুর্কি প্রধানমন্ত্রী তেহরান সফরে এলেন।

  • জামান পত্রিকার নিয়ন্ত্রণ নিল তুরস্কের সরকার

    জামান পত্রিকার নিয়ন্ত্রণ নিল তুরস্কের সরকার

    মার্চ ০৪, ২০১৬ ২৩:১৬

    ৫ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের বিরোধীদলের প্রভাবশালী ও মূলধারার সংবাদপত্র ‘জামান’র নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকার। তুরস্কের আদালত সরকারকে এ নির্দেশ দিয়েছে। তুর্কি আদালত বলেছে, পত্রিকার নিজস্ব ব্যবস্থাপনা কমিটির পরিবর্তে সরকার নিযুক্ত একটি ট্রাস্টি বোর্ড জামানের দায়িত্বভার গ্রহণ করবে। ইস্তাম্বুলের প্রধান সরকারি কৌঁসুলির পক্ষ থেকে অুনরোধ করার পর আদালত এ নির্দেশনা দিয়েছে।

  • ‘সিরিয় সন্ত্রাসীদের জন্য তুরস্ক দৈনিক পাঠায় অস্ত্রের চালান’

    ‘সিরিয় সন্ত্রাসীদের জন্য তুরস্ক দৈনিক পাঠায় অস্ত্রের চালান’

    মার্চ ০৪, ২০১৬ ২২:৩১

    ৪ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ(শুক্রবার) বলেছে, অস্ত্র এবং মালামালবাহী ট্রাকের বহর তুরস্ক থেকে সিরিয়ার ঢুকছে। সিরিয়ার সন্ত্রাসীগোষ্ঠীদের জন্য এ সব অস্ত্র ও মালামাল প্রতিদিনই পাঠানো হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।