ইরান একটি নৈতিক ও দায়িত্বশীল শক্তির প্রতিনিধিত্ব করে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i159192-ইরান_একটি_নৈতিক_ও_দায়িত্বশীল_শক্তির_প্রতিনিধিত্ব_করে_প্রেসিডেন্ট_পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরান একটি নৈতিক ও দায়িত্বশীল শক্তির প্রতিনিধিত্ব করে এবং আমাদের শত্রুরা হলো দায়িত্বজ্ঞানহীন ও জবাবদিহিহীন শক্তির দৃষ্টান্ত।
(last modified 2026-05-06T06:54:04+00:00 )
মে ০৬, ২০২৬ ১২:২৫ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট পেজেশকিয়ান
    প্রেসিডেন্ট পেজেশকিয়ান

পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরান একটি নৈতিক ও দায়িত্বশীল শক্তির প্রতিনিধিত্ব করে এবং আমাদের শত্রুরা হলো দায়িত্বজ্ঞানহীন ও জবাবদিহিহীন শক্তির দৃষ্টান্ত।

পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "রাজনীতি যদি কেবল শক্তি বা ক্ষমতা প্রদর্শনীর জন্য হয়, তবে তার ফল হলো আজকের এই বিশ্ব যেখানে বিশৃঙ্খলা, নিপীড়ন, অবিচার ও দস্যুতা বিরাজমান।"

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, "ইরানি জাতীর আদর্শ এবং আমাদের ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞানের দৃষ্টিকোণ থেকে নৈতিকতা ছাড়া শক্তি বা ক্ষমতা অর্থহীন। ইরান একটি নৈতিক ও দায়িত্বশীল শক্তির প্রতিনিধিত্ব করে এবং এর শত্রুরা হলো দায়িত্বজ্ঞানহীন ও জবাবদিহিহীন শক্তির দৃষ্টান্ত।"#

পার্সটুডে/এমআরএইচ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন