আকরাম আল-কাবি: ইরাকের প্রতিরোধের অস্ত্র কখনোই হস্তান্তর করা হবে না
-
আকরাম আর কাবি
পার্সটুডে- ইরাকের আল-নুজাবা আন্দোলনের মহাসচিব যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাম্প্রতিক নানা বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, অভ্যন্তরীণ কোনো মহলকে এই বিষয়ে কোনো ধরনের আলোচনা বা পরিকল্পনা গ্রহণ না করার আহ্বান জানাচ্ছি। সবারই এটা করা উচিত।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, আল-নুজাবা আন্দোলনের মহাসচিব শেখ আকরাম আল-কাবি জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং দখলদার ইসরায়েলের উসকানিতে ইরাকের ইসলামি প্রতিরোধের অস্ত্র নিয়ে বিভিন্ন বক্তব্য প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, দুঃখজনক বিষয় হলো অল্প কিছু ব্যক্তি পার্থিব স্বার্থের প্রভাবে এসে এসব অন্যায় অবস্থানের মুখপাত্রে পরিণত হয়েছে।
আল-কাবি ধর্মীয়, জাতীয় ও নৈতিক দায়িত্বের ওপর জোর দিয়ে সব প্রতিরোধ সংগঠনকে আহ্বান জানান, যেন তারা মূলত এ ধরনের বিষয় উত্থাপনকেই প্রত্যাখ্যান করে।
তিনি আরও বলেন, “আমাদের দেশ এখনো দখলদারিত্বের মধ্যে রয়েছে, এর আকাশসীমা লঙ্ঘিত হচ্ছে এবং প্রকাশ্য ও অব্যাহত হস্তক্ষেপের কারণে এর সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়েছে—এমন পরিস্থিতিতে মার্কিন ও ইসরায়েলি অবস্থানের প্রতিফলন ঘটে- এমন বক্তব্য উত্থাপন লজ্জাজনক।”
আল-কাবি স্পষ্ট করে বলেন, প্রতিরোধের অস্ত্র একটি রেড লাইন, এটি শহীদদের আমানত এবং ইরাকের সম্মানিত গোত্রগুলোর মর্যাদার প্রতীক।#
পার্সটুডে/এসএ/৭