-
ইসলামাবাদের সঙ্গে টিটিপির আলোচনায় মধ্যস্থতা করবে তালেবান
নভেম্বর ১৪, ২০২১ ১২:৫৯পাকিস্তান সরকারের সঙ্গে দেশটির তেহরিক-ই-তালেবান বা টিটিপির শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে আফগানিস্তানের তালেবান। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার ইসলামাবাদ সফরকালে বলেছেন, পাকিস্তানে সংঘাতের অবসান ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হলে তাতে আঞ্চলিক সবগুলো দেশ উপকৃত হবে। মুত্তাকি আরো বলেন, পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপির শান্তি আলোচনায় আফগানিস্তানের তালেবান মধ্যস্থতা করলে অনেক ভালো ফল বেরিয়ে আসবে।
-
হেরাতের গার্লস স্কুল আবার বন্ধ করে দেওয়ার অভিযোগ
নভেম্বর ১৪, ২০২১ ০৫:১০আফগানিস্তানের হেরাত প্রদেশের গার্লস হাইস্কুল ও গার্লস কলেজগুলো খুলে দেওয়ার এক সপ্তাহ পর আবার বন্ধ হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। কোনো কোনো সূত্র দাবি করেছে, তালেবানের পক্ষ থেকে মেয়েদের স্কুল ও কলেজ আবার বন্ধ করে দেওয়া হয়েছে।
-
তেহরিক-ই-তালেবানের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে না
নভেম্বর ১৩, ২০২১ ০৪:৩৭পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়িদ ইউসুফ বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান সদস্যদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করার কোনো পরিকল্পনা ইসলামাবাদের নেই।পাকিস্তান সরকারের সঙ্গে তেহরিক-ই-তালেবানের আলোচনার খবর প্রকাশিত হওয়ার পর একথা জানালেন মুয়িদ ইউসুফ।
-
অর্থনৈতিকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে আফগানিস্তান
নভেম্বর ১১, ২০২১ ১৭:০০পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, অর্থনৈতিকভাবে আফগানিস্তান ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। এ অবস্থায় তিনি জরুরিভিত্তিতে আফগানিস্তানে তহবিল যোগান দেয়া ও মানবিক ত্রাণ পাঠাতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।
-
আদালতের পর্যবেক্ষণ:রেইন্ট্রিতে ধর্ষণ নয়, স্বেচ্ছায় শয্যাসঙ্গী হয়েছেন দুই তরুণী
নভেম্বর ১১, ২০২১ ১৩:৩৪সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ১১ নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
তলব পেয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে হাজিরা দিলেন ইমরান খান
নভেম্বর ১১, ২০২১ ০৪:৩২২০১৪ সালে পাকিস্তানের পেশোয়ার শহরের একটি স্কুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ব্যাপারে ব্যাখ্যা দিতে দেশটির সুপ্রিম কোর্টে হাজিরা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। ২০১৪ সালে পেশোয়ারের এপিএস-ওয়ারসাক স্কুলে উগ্রবাদী গ্রুপ তেহরিকে তালেবান বা টিটিপি’র সদস্যরা। হামলায় ১৩২ শিশুসহ ১৪৭ জন নিহত হয়।
-
আফগানিস্তানে সব পক্ষকে নিয়ে ব্যাপকভিত্তিক সরকার গঠনের আহ্বান
নভেম্বর ১১, ২০২১ ০৪:২৫ভারতের রাজধানী নয়াদিল্লিতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আঞ্চলিক সম্মেলন থেকে দেশটিতে সব পক্ষের অংশগ্রহণে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে।
-
ক্ষমতা গ্রহণের পর প্রথম কাবুলে প্রবেশ করলেন মোল্লা স্তানাকজাই
নভেম্বর ০৯, ২০২১ ০৬:০৬আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাদ স্তানাকজাই দেশটির রাজধানী কাবুলে প্রবেশ করেছেন। তালেবানের গণমাধ্যম অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা মোহাম্মাদ জালাল এক টুইটার বার্তায় এ খবর প্রকাশ করেছেন।
-
আফগানিস্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় পাকিস্তান: ভারত
নভেম্বর ০৮, ২০২১ ০৪:৩৭আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে অংশগ্রহণ করতে পাকিস্তান যে অস্বীকৃতি জানিয়েছে সে ব্যাপারে ভারত ক্ষোভ প্রকাশ করেছে।
-
সবগুলো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা রক্ষা করবে তালেবান
নভেম্বর ০৮, ২০২১ ০৪:১৫আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপ প্রধানমন্ত্রী আব্দুস সালাম হানাফি তার দেশের স্বার্থে সবগুলো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা রক্ষা করা হবে বলে ঘোষণা করেছেন। তিনি কাবুল সফরররত বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিজলির সঙ্গে সাক্ষাতে একথা জানান।