-
আফগানিস্তানে আইএস জঙ্গিদের হামলার নিন্দা জানাতে ওআইসি'র প্রতি ইরানের আহ্বান
অক্টোবর ১৯, ২০২১ ১৩:১৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি মহাসচিব ইউসুফ আল উসাইমিনের সঙ্গে সাক্ষাতে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ সাক্ষাতে তিনি আফগানিস্তানের কান্দাহার ও কুন্দুযের শিয়া মসজিদে মুসল্লিদের ওপর উগ্র দায়েশ বা আইএস জঙ্গিদের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে ওআইসির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।
-
শিয়া মসজিদের নিরাপত্তা জোরদার করবে তালেবান
অক্টোবর ১৯, ২০২১ ০৯:১২আফগানিস্তানে শিয়া মসজিদগুলোর নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। কান্দাহার ও কুন্দুজ শহরে দুটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় ২০০’র বেশি মানুষ নিহত ও কয়েকশ মুসল্লি আহত হওয়ার পর তালেবান এই ঘোষণা দিল।
-
পোলিও টিকা কার্যক্রমের অনুমতি দিয়েছে তালেবান: জাতিসংঘ
অক্টোবর ১৯, ২০২১ ০৫:২৮জাতিসংঘ বলেছে, আফগানিস্তানের শিশুদের জন্য পোলিট টিকা কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে তালেবান। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার বলেছে, আগামী নভেম্বর মাসে সারাদেশে পোলিও টিকা কার্যক্রম শুরু হবে এবং এ কাজে প্রয়োজনীয় সহযোগিতা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে তালেবান।
-
ইরান কখনও আলোচনার টেবিল ত্যাগ করেনি: প্রেসিডেন্ট রায়িসি
অক্টোবর ১৯, ২০২১ ০৩:৪০ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ কখনও আলোচনার টেবিল ত্যাগ করেনি এবং ফলদায়ক যেকোনো আলোচনায় বসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আরো বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তার দেশের পরমাণু আলোচনা থেকে অবশ্যই ফল বেরিয়ে আসতে হবে প্রতিপক্ষকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কঠোর মনোভাব প্রদর্শন করতে হবে।
-
শিয়া মসজিদগুলোর নিরাপত্তা দেবে তালেবান: কান্দাহারের পুলিশ প্রধান
অক্টোবর ১৭, ২০২১ ০৬:১৬আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান বলেছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের শিয়া মসজিদগুলোর পূর্ণ নিরাপত্তা দেবে। গত শুক্রবার কান্দাহারের একটি শিয়া মসজিদ ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬০ মুসল্লি নিহত হওয়ার জের ধরে এ ঘোষণা দিল তালেবান।
-
আফগানিস্তানে আইএস জঙ্গিদের উত্থানে উদ্বিগ্ন পুতিন: সামরিক প্রস্তুতি নেয়ার আহ্বান
অক্টোবর ১৫, ২০২১ ১২:০৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তালেবান ক্ষমতায় আসার পর ইরাক ও সিরিয়া থেকে সন্ত্রাসী দায়েশ বা আইএস জঙ্গিরা আফগানিস্তানে প্রবেশ করছে। দেশের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।
-
তুরস্ক সফরে গেলেন তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী; বৈঠক হবে চাভুসওগ্লুর সঙ্গে
অক্টোবর ১৪, ২০২১ ১৬:০১আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ তুরস্ক সফরে গেছেন।
-
বিএনপির পলায়নপর রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি: ওবায়দুল কাদের
অক্টোবর ১৩, ২০২১ ১৫:১৪সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৩ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
‘আফগানিস্তানে মার খেয়ে হয়ত ব্যথা অনুভব করছে ন্যাটো’
অক্টোবর ১৩, ২০২১ ০৩:৪৯আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট- ন্যাটোর শক্তিমত্তা দেখানোর যুগ শেষ হয়ে গেছে বলে সতর্ক করেছে ক্ষমতাসীন তালেবান। ন্যাটো মহাসচিব জেন স্টোলটেনবার্গের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।
-
ভালো সম্পর্ক চান আফগান পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১২, ২০২১ ১৭:৩৫আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি তার দেশের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছেন। তবে তিনি নারী শিক্ষার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে চান নি। আফগান মেয়েদের শিক্ষার সুযোগ দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় থেকে জোরালো দাবি রয়েছে।