-
ইরানের সামনে তেল রপ্তানির বহু পথ খোলা রয়েছে: রুহানি
নভেম্বর ১৫, ২০১৮ ০৩:১০ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকার অন্যায় ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞা ইরানের তেল বিক্রির ওপর কোনো ধরনের প্রভাব ফেলবে না। তিনি বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে এ প্রত্যয় ব্যক্ত করেন।
-
তেল উত্তোলন কমাচ্ছে সৌদি: ট্রাম্পের উদ্বেগ
নভেম্বর ১৩, ২০১৮ ১৫:০২সৌদি আরব ডিসেম্বর মাস থেকে তেল উত্তোলন কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেলের দাম কমিয়ে রাখার স্বার্থে তেল উত্তোলন ঠিক রাখার অনুরোধ করেছেন।
-
ইরান থেকে আবার তেল নেয়া শুরু করবে জাপান
নভেম্বর ০৮, ২০১৮ ১৩:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আবার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি শুরু করবে জাপানি কোম্পানি জেএক্সটিজি হোল্ডিংস। কোম্পানির একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “উৎসের বহুমুখিতা ও অর্থনৈতিক পরিস্থিতির ভিত্তিতে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”
-
আমাদেরকে ইরান নিষেধাজ্ঞার বাইরে রাখুন: ওয়াশিংটনকে সিউল
অক্টোবর ৩০, ২০১৮ ১৩:৪০ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা থেকে দক্ষিণ কোরিয়াকে ‘যথাসম্ভব’ বাইরে রাখার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে সিউল। ইরানের অন্যতম বড় তেল ক্রেতা দক্ষিণ কোরিয়া বলেছে, তেহরানের কাছ থেকে তেল কিনতে না পারলে কোরিয়ার বহু কোম্পানির মারাত্মক ক্ষতি হবে।
-
ইরানি তেলের ঘাটতি পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়: সৌদি
অক্টোবর ২৩, ২০১৮ ০৫:৩০সৌদি আরবের জ্বালানীমন্ত্রী বলেছেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ার পর বিশ্ব বাজারে তেলের যে ঘাটতি দেখা দেবে তা রিয়াদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। রাশিয়ার বার্তা সংস্থা তাস’কে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিমত প্রকাশ করেন খালিদ আল-ফালিহ।
-
ইরান থেকে তেল আমদানি বাড়িয়েছে তুরস্ক
অক্টোবর ২১, ২০১৮ ১৫:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে গত আড়াই মাসে তেল আমদানি বাড়িয়েছে প্রতিবেশী দেশ তুরস্ক। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, প্রতি মাসে দেশটি ইরান থেকে তেলের অন্তত তিনটি চালান নেয়ার পরিকল্পনা করেছে।
-
নিষেধাজ্ঞার আগে চীনে তেল নিচ্ছে ইরান; পরে বিক্রি হবে
অক্টোবর ২০, ২০১৮ ১৬:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আগে তেহরান বিপুল পরিমাণ তেল নিয়েছে চীনে। নিষেধাজ্ঞা আরোপ করার পর এসব তেল চীনের কাছে অথবা অন্য কোনো দেশের কাছে বিক্রি করবে ইরান।
-
‘ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামানোর পরিকল্পনায় ব্যর্থ হবেন ট্রাম্প’
সেপ্টেম্বর ১৫, ২০১৮ ০২:১৩ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনার যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার জবাবে তেহরান বলেছে, ইরানের তেল রপ্তানির ব্যাপারে এই ঘোষণা বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হবে আমেরিকা।
-
মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলোচনায় সিউল
আগস্ট ১৬, ২০১৮ ১৯:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য তেল নিষেধাজ্ঞা এড়াতে আমেরিকার সঙ্গে আলোচনা করছে দক্ষিণ কোরিয়া। আলোচনা সফল হলে নিষেধাজ্ঞার মধ্যেই ইরান থেকে তেল কিনতে পারবে সিউল।
-
সৌদির কাছে ‘পণবন্দী’ হয়ে গেছেন ট্রাম্প: ইরান
আগস্ট ০১, ২০১৮ ১৬:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপেক বিষয়ক গভর্নর হোসেইন কাজেমপুর আরদেবিলি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃশ্যত সৌদি আরবের কাছে ‘পণবন্দী’ হয়ে পড়েছেন। সৌদি আরবের কারণে তিনি বিশ্বাস করতে শুরু করেছেন যে, ইরানি তেলের শূণ্যস্থান পূরণ করতে পারে রিয়াদ।