-
‘ছয় শক্তি পরমাণু সমঝোতা বাস্তবায়ন না করা পর্যন্ত ইরান তার প্রতিশ্রুতিতে ফিরবে না’
ফেব্রুয়ারি ১০, ২০২১ ১০:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার সর্বোচ্চ শত্রুতা ও অর্থনৈতিক যুদ্ধ সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে তার তার দেশের চোখধাধানো উন্নতি অব্যাহত রয়েছে। তিনি আজ (বুধবার) ইসলামি বিপ্লবের ৪২তম বিজয়বার্ষিকী উপলক্ষে টেলিভিশনে জাতির উদ্দেশে এক ভাষণে এ মন্তব্য করেন।
-
ইসলামি বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকীর ব্যতিক্রমী শোভাযাত্রা
ফেব্রুয়ারি ১০, ২০২১ ০৯:২৫ইরানের ইসলামি বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকী উপলক্ষে সারাদেশে ব্যতিক্রমী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি (ফার্সি ২২ বাহমান) ইমাম খোমেনী (রহ.)’র নেতৃত্বে ইসলামি বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে এবং এর মাধ্যমে দেশটি থেকে কয়েক হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত হয়ে যায়। সেই বিপ্লবের বার্ষিকীতে প্রতি বছর এই দিনে ইরানের জনগণ রাস্তায় নেমে দেশের ইসলামি শাসনব্যবস্থার প্রতি সমর্থন জানান।
-
গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মস্কো পৌঁছেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার কলিবফ
ফেব্রুয়ারি ০৮, ২০২১ ০৩:১৯ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ রুশ সরকারের জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বিশেষ বার্তা নিয়ে মস্কো পৌঁছেছেন। রুশ পার্লামেন্ট দুমার স্পিকার ভিয়াচিস্লাভ ভোলোদিনের আমন্ত্রণে তিনদিনের সফরে তিনি রোববার রাতে রাশিয়ার রাজধানীতে পৌঁছান।
-
পরমাণু বিষয়ে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যা বললেন
ফেব্রুয়ারি ০৩, ২০২১ ১৪:১১মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যায় এবং এ দেশটিকেই পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে।
-
ইরান নিয়ে ম্যাকরনকে মাথা না ঘামালেও চলবে: তেহরান
ফেব্রুয়ারি ০১, ২০২১ ০৩:৪৭ইরানের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ বন্ধ করে পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পালনের জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
-
ইরানের সঙ্গে ‘চমৎকার’ সম্পর্ক বজায় রাখবে কাতার: মুখপাত্র
জানুয়ারি ২৭, ২০২১ ০৪:১৯গণমাধ্যমে প্রকাশিত জল্পনা উড়িয়ে দিয়ে ইরানের সঙ্গে বিদ্যমান ‘চমৎকার সম্পর্ক’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কাতার। সম্প্রতি কোনো কোনো গণমাধ্যম দাবি করেছিল, কাতার সম্প্রতি সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করায় তেহরানের সঙ্গে দোহার সম্পর্কের অবনতি হবে।
-
বাইডেন সরকারের সঙ্গে যোগাযোগের কোনো ইচ্ছা তেহরানের নেই: উপ-পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ২৩, ২০২১ ১৫:৫৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো ইচ্ছা আমাদের নেই। তিনি ইতালির দৈনিক 'লা রিপাবলিকা'-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।
-
‘সর্বাত্মক চেষ্টা করেও ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারেনি ট্রাম্প প্রশাসন’
জানুয়ারি ২৩, ২০২১ ০৬:০৯ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েও ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নিয়ে যেতে ব্যর্থ হয়েছে। তিনি গতকাল (শনিবার) তেহরানে তেল, গ্যাস ও পেট্রোক্যামিকেল বিষয়ক মেলার ২৫তম মেলার উদ্বোধনি অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
-
ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়ার প্রতি আমরা কৃতজ্ঞ: পাকিস্তানের ধর্মমন্ত্রী
জানুয়ারি ১৪, ২০২১ ০৪:২৪পাকিস্তানের ধর্মমন্ত্রী পীর নুরুল হক কাদরি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়া ইসলামের মাজহাবগুলোর মধ্যে সম্প্রীতি সংহত করতে নিয়ামক ভূমিকা পালন করতে পারে।তিনি গতকাল (বুধবার) ইসলামাবাদে নিজ দপ্তরে ইরানি রাষ্ট্রদূত সাইয়্যেদ মোহাম্মাদ আলী হোসেইনির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
‘ইরানের অর্থ ছাড়ার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে’
জানুয়ারি ১২, ২০২১ ০২:৪৬ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন জবরদস্তিমূলক নীতির কাছে নতি স্বীকার করার ব্যাপারে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন। তিনি দক্ষিণ কোরিয়ার দু’টি ব্যাংকের পক্ষ থেকে ইরানের শত শত কোটি ডলার অর্থ আটকে রাখার তীব্র সমালোচনা করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।