-
ইরানের পরমাণু কর্মসূচির ওপর আবার নিষেধাজ্ঞা দিল মার্কিন প্রশাসন
মে ২৮, ২০২০ ০৬:২৪ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর জন্য নিষেধাজ্ঞায় থাকা ছাড় প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় থাকায় এতদিন চীন, রাশিয়া ও ইউরোপের কোম্পানিগুলো নিষেধাজ্ঞার আওতামুক্ত থেকেই এসব প্রকল্পে কাজ করতে পারত।
-
ইরান আমেরিকার অনুমতি নিয়ে বাণিজ্য করে না: প্রেসিডেন্ট রুহানি
মে ২৮, ২০২০ ০১:২৯ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশ বিশ্বের যেকোনো দেশের সঙ্গে স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করবে এবং তাতে বাধা দেয়ার কোনো অধিকার আমেরিকার নেই।
-
বিচার বিভাগের স্বাধীনতায় ফরাসি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না: ইরান
মে ২৮, ২০২০ ০১:০১ইরানের বিচার বিভাগের স্বাধীনতাসহ এদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলে তেহরান ঘোষণা করেছে।ইরানের আদালতে ইরানি বংশোদ্ভূত একজন ফরাসি নাগরিকের বিচার প্রসঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁর বক্তব্য প্রত্যাখ্যান করে তেহরান ওই মন্তব্য করেছে।
-
ইরান-ভেনিজুয়েলা বাণিজ্য ঠেকাতে আমেরিকা ব্যর্থ হয়েছে: মার্কিন থিংক-ট্যাংক
মে ২৭, ২০২০ ০৫:৩৯মার্কিন সরকার ইরান ও ভেনিজুয়েলার মধ্যকার বাণিজ্যিক লেনদেন বন্ধ করতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক থিংক-ট্যাংক সুফান সেন্টার। ইরানের তেলবাহী ট্যাংকারের ভেনিজুয়েলার পানিসীমায় প্রবেশ করার ঘটনা উল্লেখ করে গতকাল (মঙ্গলবার) এক বিশ্লেষণে ওই মন্তব্য করেছে সুফান।
-
ইরানের সঙ্গে বাণিজ্যে বাধা দিলে ‘যুদ্ধ ঘোষণা’ বলে ধরা হবে: ভেনিজুয়েলা
মে ২৬, ২০২০ ০৭:৪৮জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার স্থায়ী প্রতিনিধি স্যামুয়েল মোনকাডা বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্য করার এবং জাহাজ চালানোর পূর্ণ অধিকার সংরক্ষণ করে তার দেশ। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার রাশিয়ার নিউজ চ্যানেল ‘রাশাটুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয় জানান।
-
২৪৩ বছরের ইতিহাসে ২২৭ বছরই যুদ্ধ করেছে আমেরিকা: ইরান
মে ২৬, ২০২০ ০১:৩৩ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তার দেশের বিরুদ্ধে আমেরিকার ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, অন্য দেশের ব্যাপারে কথা বলার রাজনৈতিক, আইনগত ও নৈতিক অধিকার হারিয়েছে আমেরিকা।
-
বিশ্বের যেকোনো প্রান্তে ইরানের স্বার্থ রক্ষা করা হবে: সেনাপ্রধান
মে ২৩, ২০২০ ০৮:৫৫ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধ্যপ্রাচ্যসহ দূরপ্রাচ্য ও পাশ্চাত্যের সর্বত্র মার্কিন বাহিনীর তৎপরতা ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা নজরদারিতে রয়েছে। কাজেই বিশ্বের যেকোনো স্থানে ইরানের স্বার্থ বিপন্ন করার যেকোনো প্রচেষ্টার জবাব দিতে তেহরান পূর্ণ প্রস্তুত রয়েছে।
-
'ফিলিস্তিনকে মুক্ত করার সংগ্রাম মুসলমানদের অবশ্যপালনীয় কর্তব্য'
মে ২২, ২০২০ ১১:০০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইহুদিবাদীদের জবরদখল থেকে ফিলিস্তিনকে মুক্ত করার সংগ্রাম মুসলমানদের অবশ্যপালনীয় কর্তব্য এবং প্রত্যেক মুসলমানের উচিত যার যার অবস্থান থেকে এ কাজে ফিলিস্তিনি জাতিকে সহযোগিতা করা।
-
‘পরমাণু বোমা মেরেও ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা স্তব্ধ করা যাবে না’
মে ২৩, ২০২০ ০১:০৩ইরান বলেছে, ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে (ইসরাইলে) ফিরে যেতে চায় এবং তাদের এই আকাঙ্ক্ষা পরমাণু বোমা মেরেও স্তব্ধ করে দেয়া যাবে না। বিশ্ব কুদস দিবস উপলক্ষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল (শুক্রবার) ইরানের ভেতরে ও বাইরে একসঙ্গে বেশ কয়েকটি বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে দেয়া এক বক্তব্যে একথা বলেন।
-
ইরানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো
মে ২২, ২০২০ ০৬:৫৬কারাকাসের বিরুদ্ধে আমেরিকার উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ সত্ত্বেও ভেনিজুয়েলার পাশে দাঁড়ানোর জন্য দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।