-
জিসিসি'র বিবৃতি ইরানভীতি ছড়ানোর ব্যর্থ নীতির পুনরাবৃত্তি: তেহরান
ডিসেম্বর ১১, ২০২২ ০৮:০৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং চীন যৌথভাবে সম্প্রতি যে বিবৃতি প্রকাশ করেছে তা জিসিসি’র ইরান ভিত্তি ছড়ানোর ব্যর্থ নীতির পুনরাবৃত্তি। নাসের কানয়ানি এই বিবৃতির নিন্দা জানান।
-
কোনোরকম চাপ কিংবা হুমকির মুখে আলোচনায় বসতে রাজি নয় ইরান: কানয়ানি
ডিসেম্বর ০৫, ২০২২ ১৩:০২ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: আমেরিকার কর্মকর্তারা জানেন যে ইরান চাপ ও হুমকির মুখে আলোচনা করতে কিংবা কোনোরকম ছাড় দিতে রাজি নয়।
-
নিজেদের আসল চরিত্র আড়াল করতে ব্যর্থ হয়েছে পশ্চিমা দেশগুলো: ইরান
ডিসেম্বর ০৪, ২০২২ ১৭:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, পশ্চিমা দেশগুলো নিজেদের আসল চরিত্র ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে। এসব দেশ মানবাধিকার লঙ্ঘন করেও নিজেদেরকে মানবাধিকারের রক্ষক হিসেবে জাহির করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো তাদের এই ছলচাতুরী সবাই জেনে গেছে।
-
দখলদার ইহুদিবাদী সরকার আরব বিশ্বে চরমভাবে ঘৃণিত: নাসের কানয়ানি
নভেম্বর ৩০, ২০২২ ১৪:৪৬ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ ইহুদিবাদী ইসরাইলের প্রতি বিশ্ব জনমতের ঘৃণা আর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের মেলায় পরিণত হয়েছে।
-
অভিবাসী ও মুসলিম নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করুন
নভেম্বর ২৬, ২০২২ ০৬:৫৫ব্রিটেনে বসবাসরত অভিবাসী ও মুসলিম নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইরানের বিরুদ্ধে অভিযোগের ফুলঝুড়ি না ফুটিয়ে ব্রিটিশ সরকারের উচিত নিজ দেশে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করা এবং নিজের স্থিতিশীলতার প্রতি মনযোগী হওয়া।
-
নিষেধাজ্ঞার সময় কী নারীদেরকে বাদ রাখে ওয়াশিংটন- তেহরানের প্রশ্ন
নভেম্বর ২৫, ২০২২ ০৬:৫১‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের নারীদের পাশে রয়েছেন’ বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তার কঠোর সমালোচনা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, দীর্ঘদিন ধরে আমেরিকা ইরানের জনগণের উপর যে নিষেধাজ্ঞা এবং সর্বোচ্চ চাপ প্রয়োগ করার নীতি অনুসরণ করে আসছে তার সাথে বাইডেনের এ বক্তব্য সাংঘর্ষিক।
-
ইরান-বিরোধী প্রচারণা যুদ্ধ চালানোর কথা স্বীকার করেছে ব্রিটেন: ইরান
নভেম্বর ২৪, ২০২২ ০৬:৩১ইরানে সহিংসতা ও নৈরাজ্য উস্কে দেয়ার কাজে নিয়োজিত লন্ডন-ভিত্তিক টিভি চ্যানেলগুলোর পক্ষ নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
-
বিশ্বে ইরানের পরমাণু কর্মসূচির মতো স্বচ্ছ কোনো কর্মসূচি নেই: মুখপাত্র
নভেম্বর ২১, ২০২২ ১২:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিই হচ্ছে বিশ্বের সবচেয়ে স্বচ্ছ পরমাণু কর্মসূচি। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
-
ইস্তাম্বুল শহরে সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানালো ইরান
নভেম্বর ১৪, ২০২২ ০৮:১০তুরস্কের ইস্তাম্বুল শহরে গতকাল (রোববার) যে সন্ত্রাসী হামলা হয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকালই বলেছেন, “তুরস্ক এবং এর সাধারণ জনগণকে লক্ষ্য করে যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার আমরা কঠোর নিন্দা জানাই।"
-
মার্কিন ভাড়াটে সাংবাদিকের সঙ্গে ম্যাকরনের সাক্ষাতের নিন্দা জানাল ইরান
নভেম্বর ১৪, ২০২২ ০৫:২১আমেরিকা-ভিত্তিক একজন ইরান-বিদ্বেষী সাংবাদিকের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাক্ষাতের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, এই সাক্ষাতে প্রমাণিত হয়েছে, ইরানে সম্প্রতি পশ্চিমা-উস্কানিতে যে দাঙ্গা হয়েছে তার প্রতি প্যারিসের পূর্ণ মদদ ছিল।