-
আফগানিস্তানে সরকারি বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৬৩ তালেবান নিহত
ডিসেম্বর ১৪, ২০২০ ০২:৩৯আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় তালেবান অধ্যুষিত কান্দাহার প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৬৩ তালেবান নিহত ও অপর ২৯ জন আহত হয়েছে। আফগান সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, গত তিনদিন ধরে কান্দাহারে তালেবানের বিরুদ্ধে চালানো সাঁড়াশি অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে।
-
কথাবার্তা: কৃষক বনধ্ এ ভারতের জনজীবন বিপর্যস্ত, গৃহবন্দি কেজরিওয়াল
ডিসেম্বর ০৮, ২০২০ ১৩:১৭সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৮ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
ইয়েমেনে প্রতি ১০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে: স্বাস্থ্য মন্ত্রণালয়
ডিসেম্বর ০২, ২০২০ ১০:৫২ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সর্বাত্মক অবরোধ এবং আগ্রাসনের কারণে এসব শিশু মারা যাচ্ছে বলে মন্ত্রণালয় জানায়।
-
ইরানি পদার্থবিজ্ঞানী হত্যার কঠিন প্রতিশোধ নেয়া হবে: সেনাপ্রধান
নভেম্বর ২৮, ২০২০ ১৫:৫৮ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে হত্যার কঠিন প্রতিশোধ নেবে তেহরান।
-
আফগানিস্তানের বামিয়ান শহরে জোড়া বোমা হামলা; নিহত ১৭
নভেম্বর ২৫, ২০২০ ০৬:২৭আফগানিস্তানের বামিয়ান শহরে জোড়া বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। বামিয়ান শহরে বেশিরভাগই শিয়া হাজারা মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস।
-
তাজরিন গার্মেন্টসে অগ্নিকান্ড: ক্ষতিপূরণ এবং দায়ী কারখানা মালিকের কঠোর শাস্তির দাবি
নভেম্বর ২৪, ২০২০ ১২:৩৯রাজধানীর অদূরে আশুলিয়ার তাজরিন গার্মেন্টস কারখানায় অগ্নিকান্ডে শতাধিক শ্রমিক দগ্ধ হয়ে মারা যাবার আট বছর পূর্তি হচ্ছে আজ ২৪ নভেম্বর। এ উপলক্ষে সকালে নিহত শ্রমিকদের স্মরণে তাদের স্বজন ও আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা কারখানাটির প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন।
-
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)'র গুলিতে আরো এক বাংলাদেশি নিহত
নভেম্বর ২১, ২০২০ ১২:২০উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
-
ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলায় ১৩ হাজার বেসামরিক মানুষ নিহত: এয়ারওয়ার্স
নভেম্বর ১৯, ২০২০ ১৫:৩৯ইরাক ও সিরিয়ায় গত ছয় বছরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় অন্তত ১৩ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। দেশ দুটিতে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের নামে আমেরিকা অনেকটা গায়ের জোরে বিমান হামলা চালিয়ে আসছে এবং সন্ত্রাসীদের পরিবর্তে বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
-
বাংলাদেশে করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত ২১, শনাক্ত ১ হাজার ৮৩৭
নভেম্বর ১৫, ২০২০ ১৪:০০বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১৯৪ জন। নতুন যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ এবং নারী চারজন। এখন পর্যন্ত মোট মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৬৮ জন বা ৭৬ দশমিক ৯৮ শতাংশ এবং নারী এক হাজার ৪২৬ জন বা ২৩ দশমিক শূন্য ২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমকি ৪৩ শতাংশ।
-
আফগানিস্তানে আল-কায়েদার শীর্ষ নেতা নিহত
অক্টোবর ২৫, ২০২০ ১৪:৩৭আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত হয়েছেন। আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে আবু মুহসিন আল-মাসরি নামে ওই কমান্ডার নিহত হন।