-
নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ, পদত্যাগ দাবি
আগস্ট ২৩, ২০২০ ১২:২৪ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আল-কুদস শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। তারা নেতানিয়াহুর ঘুষ ও দুর্নীতির প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ থেকে দুর্নীতিবাজ নেতানিয়াহুর পদত্যাগ দাবি করা হয়।
-
লেবাননের তথ্যমন্ত্রীর পদত্যাগ; আগাম নির্বাচনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী
আগস্ট ০৯, ২০২০ ১৪:৫০লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর আজ (রোববার) পদত্যাগ করেছেন দেশটির তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। তিনি এক সংবাদ সম্মেলনে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন।
-
ইসরাইলে নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে সবচেয়ে বড় বিক্ষোভ
আগস্ট ০৯, ২০২০ ১১:৩৭দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে ইহুদিবাদী ইসরাইল। শনিবার রাতে জেরুজালেমে (বায়তুল মুকাদ্দাস) নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হন প্রায় ১০ হাজার বিক্ষোভকারী।
-
ইরান-বিরোধী ‘সর্বোচ্চ চাপ’ সহ্য করতে না পেরে সরে যাচ্ছেন হুক
আগস্ট ০৭, ২০২০ ০১:৪৪মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেছেন, হুক সরে গেলে তার স্থলাভিষিক্তি হবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেনিজুয়েলা বিষয়ক বর্তমান বিশেষ প্রতিনিধি এলিয়ট আব্রামস।
-
লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ; আবার সংকটে সরকার
আগস্ট ০৩, ২০২০ ১৬:৪৪লেবাননের পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিট্টি প্রধানমন্ত্রী হাসান দিয়াবের কাছে পদত্যাগপত্র পেশ করেছেন। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার অদক্ষতার পরিচয় দিচ্ছে। এর প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন।
-
কেন পদত্যাগ করলেন তিউনিশিয়ার প্রধানমন্ত্রী ফখফখ
জুলাই ১৬, ২০২০ ১১:৩৭তিউনিশিয়ার সংসদে সবচেয়ে বেশি আসনের অধিকারী আন-নাহদা পার্টি সমর্থন প্রত্যাহারের পর পদত্যাগ করেছেন সেদেশের প্রধানমন্ত্রী এলিস ফখফখ। করোনাভাইরাসের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থাপনায় দুর্বলতাসহ নানা অভিযোগ ছিল ফখফখের বিরুদ্ধে।
-
ব্রিটিশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্ক সেডউইলের পদত্যাগ
জুন ২৯, ২০২০ ০৫:৩৬ব্রিটিশ ক্যাবিনেট সেক্রেটারি এবং সিভিল সার্ভিসের প্রধান মার্ক সেডউইল পদত্যাগ করেছেন। তিনি গতরাতে (রোববার রাতে) প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পাঠানো এক চিঠিতে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন। সেডউইল তার চিঠিতে বলেন, আগামী সেপ্টেম্বর মাসে তিনি দায়িত্ব পালন থেকে সরে দাঁড়াবেন।
-
মার্কিন নৌবাহিনীর প্রধান পদত্যাগ করেছেন
এপ্রিল ০৮, ২০২০ ০৯:৪৫মার্কিন নৌবাহিনী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী থমাস মোডলি পদত্যাগ করেছেন। এরইমধ্যে তার পদত্যাগের খবর মার্কিন গুরুত্বপূর্ণ গণমাধ্যমে প্রকাশ হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টে করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর ওই জাহাজের ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ারকে বরখাস্ত করার ঘটনা নিয়ে মোডলি পদত্যাগ করলেন।
-
মাইক্রোসফট থেকে পদত্যাগ করছেন বিল গেটস
মার্চ ১৪, ২০২০ ১১:০২মাইক্রোসফট ও বার্কশয়ার হাথওয়ের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ধনকুবের বিল গেটস। জনকল্যাণমূলক কাজে নিজেকে আরো বেশি নিয়োজিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ (শনিবার) বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর বের হয়েছে।
-
শিগগিরই পদত্যাগ করবেন ইরাকের প্রধানমন্ত্রী আব্দুল-মাহদি
নভেম্বর ৩০, ২০১৯ ০৪:০৪ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি বলেছেন, তার দেশের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ সিস্তানির আহ্বানে সাড়া দিয়ে তিনি শিগিগিরই পদত্যাগ করবেন। আয়াতুল্লাহ আলী সিস্তানি শুক্রবার কারবালার জুমার নামাজের খুতবায় পাঠানো বক্তৃতায় ইরাক সরকারের প্রতি নিজেদের সমর্থন পুনর্বিবেচনা করার জন্য ইরাকি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।