-
আমরা ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে রাজি: আমেরিকার দাবি
এপ্রিল ১৯, ২০২২ ০৭:১৫ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে আমেরিকা। তবে ভিয়েনা আলোচনায় অচলাবস্থা কাটানোর জন্য যখন সবাই আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে তখন ওয়াশিংটন দাবি করেছে, ইরানের কারণে ভিয়েনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
-
‘মূল পয়েন্টের সমাধান না হওয়া পর্যন্ত ইরান পরমাণু চুক্তি সই করবে না’
এপ্রিল ১৮, ২০২২ ১৫:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, যেসব প্রধান ইস্যুতে মতপার্থক্য রয়েছে সেগুলো নিয়ে সামগ্রিক মতৈক্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তেহরান নতুন করে পরমাণু চুক্তিতে সই করবে না। ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহাল ও দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইস্যু নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে।
-
পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য আমেরিকা নতুন শর্ত আরোপ করছে
এপ্রিল ১০, ২০২২ ১৩:১৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করার জন্য তেহরানের প্রতি নতুন শর্ত আরোপ করছে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তেহরান কখনই তার রেড লাইনের সঙ্গে আপস করবে না এবং একটি 'শক্তিশালী' এবং 'টেকসই' চুক্তির জন্য প্রচেষ্টা চালাবে।
-
আমেরিকার অত্যধিক দাবি মেনে নেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ০৫, ২০২২ ০১:১৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ আমেরিকার অত্যধিক দাবি-দাওয়ার কাছে নতি স্বীকার করবে না। তিনি আরো বলেছেন, হোয়াইট হাউজ বাস্তবসম্মত পথে হাঁটলে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে একটি চুক্তি বের করে আনা সম্ভব।
-
আমেরিকাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, আমরা আজীবন অপেক্ষা করবে না: ইরান
এপ্রিল ০৪, ২০২২ ১২:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ভিয়েনায় কোনো সমঝোতা চাইলে আমেরিকাকে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি আজ (সোমবার) রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
-
ভিয়েনা সংলাপ প্রলম্বিত হওয়ার জন্য সরাসরি আমেরিকা দায়ী
এপ্রিল ০৪, ২০২২ ১০:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণুর সমঝোতা পুনর্বহালের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং ৫ জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তা মূলত আমেরিকার কারণেই প্রলম্বিত হয়েছে।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন সিদ্ধান্তের ঘাটতি পরমাণু চুক্তি সইয়ের পথে বাধা
মার্চ ২৮, ২০২২ ০৭:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতাই হচ্ছে তেহরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে চূড়ান্ত পরমাণু চুক্তি সইয়ের পথে প্রধান বাধা। তিনি বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে কিন্তু আমেরিকা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না।
-
আইআরজিসিকে কথিত মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে হবে: ইরান
মার্চ ২৭, ২০২২ ১৬:৪৬ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, তার দেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে আমেরিকার কথিত বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে হবে। তবে ইরান বিষয়ে মার্কিন বিশেষ দূত রবার্ট ম্যালি বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ভিয়েনায় চলমান আলোচনা সফল হলেও এ বাহিনীর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠানো হবে না।
-
চুক্তির জন্য সদিচ্ছার প্রমাণ দিতে হবে আমেরিকাকে: ইরান
মার্চ ২২, ২০২২ ০৩:৩৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় আমরা একটি চুক্তির কাছাকাছি রয়েছি তবে শেষ মুহূর্তে এখন আমেরিকাকে তার দাবিকৃত সদিচ্ছার প্রমাণ দিতে হবে।তিনি সোমবার সন্ধ্যায় ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইনের সঙ্গে এক টেলিফোনালাপে একথা জানান।
-
ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না রাশিয়া: ল্যাভরভ
মার্চ ২০, ২০২২ ০৫:৪৭ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনায় রাশিয়ার দাবি সম্পর্কে পশ্চিমা দেশগুলো যে প্রচারণা চালিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ ভিয়েনা সংলাপে স্বার্থপরের মতো কোনো দাবি আদায় করতে চায়নি। তিনি আরো বলেছেন, ইরান ও ভেনিজুয়েলার মতো মিত্র দেশগুলোর সঙ্গে রাশিয়া কখনও বিশ্বাসঘাতকতা করবে না।