-
ভিয়েনা সংলাপ স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ০৬, ২০২২ ০৯:২৯ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা স্পর্শকাতর পর্যায়ে উপনীত হয়েছে বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী বুধবার ওয়াশিংটনে এ মন্তব্য করেন।
-
ভিয়েনা সংলাপের সঙ্গে দক্ষিণ কোরীয় মন্ত্রীর সফরের সম্পর্ক নেই: ইরান
জানুয়ারি ০৬, ২০২২ ০৪:২৬অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানির সঙ্গে তার দক্ষিণ কোরীয় সমকক্ষ চই জং-কুনের সাক্ষাৎ সিউলের অনুরোধে হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, দক্ষিণ কোরিয়াই ইরানি মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে তাদের উপ পররাষ্ট্রমন্ত্রীকে ভিয়েনায় পাঠিয়েছে।
-
মার্কিন নিষেধাজ্ঞা পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পথে বাধা: রাশিয়া
জানুয়ারি ০৫, ২০২২ ০৬:১২রাশিয়া বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে তার পথে ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞা প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এ মন্তব্য করেছেন।
-
আবার শুরু হলো ভিয়েনা আলোচনা
জানুয়ারি ০৪, ২০২২ ০৮:৪৫অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে আবার আলোচনা শুরু হয়েছে। খ্রিস্টীয় নতুন বছর উদযাপন উপলক্ষে আলোচনায় তিন দিনের বিরতি দেয়া হয়েছিল।
-
প্রথমবার ভিয়েনা সংলাপে অগ্রগতির খবর দিল ইউরোপীয় দেশগুলো
জানুয়ারি ০২, ২০২২ ০৪:৫৫আমেরিকার জাতীয় বেতার- এনপিআর বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করা হচ্ছে এবং এই প্রথম ইউরোপীয় আলোচকরা ভিয়েনা সংলাপে অগ্রগতি হচ্ছে বলে খবর দিয়েছেন।
-
ইরান ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে যাচ্ছে না: রাশিয়া
ডিসেম্বর ৩১, ২০২১ ০৭:০৭ইরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ত্যাগ করবে বলে কোনো কোনো মহল যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ভিয়েনা সংলাপ চলমান রয়েছে এবং সেখানে অংশগ্রহণকারী পক্ষগুলো একটি চুক্তির খসড়া প্রণয়নের কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন।
-
আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ভালো অগ্রগতি অর্জিত হয়েছে
ডিসেম্বর ৩১, ২০২১ ০৪:২১আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ভালো অগ্রগতি অর্জিত হয়েছে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, ভিয়েনায় গত কয়েকদিনের আলোচনায় তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ভালো অগ্রগতি অর্জিত হয়েছে।
-
ভিয়েনা আলোচনাকে ইতিবাচক বলছেন প্রতিনিধিরা: যাচাই করে সিদ্ধান্ত নেবে ইরান
ডিসেম্বর ৩০, ২০২১ ১৩:৩৩ভিয়েনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত অষ্টম দফা বৈঠকের তৃতীয় দিনেও আলোচনা অব্যাহত রয়েছে। বৈঠকে অংশগ্রহণকারীরা চলমান আলোচনা প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে অভিহিত করে বলেছেন, সংলাপ এগিয়ে যাচ্ছে।
-
ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করলেন সৌদি রাজা সালমান
ডিসেম্বর ৩০, ২০২১ ০৫:২১ইরানের বিরুদ্ধে রিয়াদের ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন সৌদি রাজা সালমান বিন আব্দুলআজিজ। তিনি বুধবার সৌদি মন্ত্রিপরিষদে অনলাইনে দেয়া বার্ষিক ভাষণে ইরানকে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর জন্য অভিযুক্ত করেন। সৌদি রাজা দাবি করেন, মধ্যপ্রাচ্যের সমস্যা ও সংকটগুলোর জন্য ইরান দায়ী।
-
ভিয়েনা সংলাপ আমেরিকার জন্য দুর্বিষহ: গ্লোবাল টাইমস
ডিসেম্বর ৩০, ২০২১ ০৪:২৭ইরানের পরমাণু কর্মসূচির বিকাশ এবং ভিয়েনায় চলমান পরমাণু আলোচনার বর্তমান অবস্থাকে আমেরিকার জন্য দুর্বিষহ বলে মন্তব্য করেছে চীনের ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমস। দৈনিকটি বলেছে, এ ধরনের পরিস্থিতি প্রমাণ করে বিশ্বব্যাপী মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ হয়ে এসেছে।