-
এরা স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা: মির্জা ফখরুল
নভেম্বর ২২, ২০১৯ ১৫:৪৭সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
‘যারা ব্রিটিশদের দালালি করেছিল তারাই দেশকে পরাধীন করার চেষ্টা করছে’
নভেম্বর ১৬, ২০১৯ ১৭:১০ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস কমিটির (গ্রামীণ) সভাপতি কাজী আব্দুর রহিম দিলু বলেছেন, ‘আজ দেশে সংবিধানের ওপরে আঘাত আসছে। ভারতের কেন্দ্রীয় সরকার বলছে কে কী খাবে, কে কী পরবে, কে কোন দেশে থাকবে, এভাবে ভারতে অস্থিরতা সৃষ্টি করেছে। ভারতকে আবার খণ্ড খণ্ড করতে চাচ্ছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করে তারাই আবার ভারতকে পরাধীন করার চেষ্টা করছে। সেজন্য আমাদের আবার স্বাধীনতা আন্দোলনের ডাক দিতে হবে।’
-
পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা
নভেম্বর ১৩, ২০১৯ ১৬:০৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ‘বুলবুল’ ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি আজ (বুধবার) উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে দুর্গত এলাকা আকাশপথে ঘুরে দেখার পরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ওই ঘোষণা করেন।
-
বাংলা'র প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগে তৃণমূলের অবস্থান-বিক্ষোভ
নভেম্বর ১১, ২০১৯ ১৫:৫৯ভারতের পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ধর্না-অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ (সোমবার) কোলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ওই কর্মসূচিতে রাজ্যের নেতা ও মন্ত্রীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় সোচ্চার হন।
-
বনগাঁয় বিজেপির ডাকা বনধ ব্যর্থ, পথে নামল তৃণমূল
নভেম্বর ০৭, ২০১৯ ১৬:৪৬ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁয় বিজেপি’র ডাকা বনধ ব্যর্থ হয়েছে। আজ (বৃহস্পতিবার) বনগাঁ শহর ও শহরতলিতে জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক ছিল। তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগে এদিন সকাল ৬ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বনধ ডেকেছিল বিজেপি। যদিও এদিন শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি টহলদারি থাকলেও বনধ সমর্থকদের পথে নামতে দেখা যায়নি।
-
বিজেপি নেতা দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের
নভেম্বর ০৪, ২০১৯ ১৭:২১ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে অস্ত্র আইনে গ্রেফতার করা দাবি জানিয়েছেন। তিনি আজ (সোমবার) হাবড়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
বাংলার মুসলিমরা আরব থেকে আসেনি, তারা এখানকার ভূমিপুত্র: আহমদ হাসান
নভেম্বর ০৩, ২০১৯ ১৪:০৯ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার এমপি ও দৈনিক ‘পুবের কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান বলেছেন, বাংলার মুসলিমরা আরব, ইরান, ইরাক থেকে আসেনি। বর্ণবৈষম্যের কারণে তারা ইসলাম ধর্মগ্রহণ করেছে। মুসলিমরা এখানকার ‘ভূমিপুত্র’।’
-
বনগাঁয় বিজেপি’র সন্ত্রাসের প্রতিবাদে তৃণমূলের ঝাঁটা মিছিল ও স্মারকলিপি প্রদান
নভেম্বর ০১, ২০১৯ ১৭:২৪ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁয় বিজেপি’র বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগে তৃণমূলের পক্ষ থেকে ঝাঁটা হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করা হয়েছে। এছাড়া বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বনগাঁ থানায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে তৃণমূল কংগ্রেসের ওই মিছিলে পুরুষদের পাশাপাশি প্রচুর নারীও অংশগ্রহণ করেন। নারী কর্মী-সমর্থকরা ঝাঁটা উঁচিয়ে ওই প্রতিবাদ মিছিলে শামিল হন। এদিন মিছিলে অংশ নেওয়া মানুষজন বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।
-
কাশ্মীরে পশ্চিমবঙ্গে ৫ শ্রমিক নিহত: ২ মন্ত্রীর প্রতিক্রিয়া
অক্টোবর ৩১, ২০১৯ ১৫:০৪ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, কাশ্মীরে বাংলার যে ৫টি ছেলে নিহত হয়েছে, সে সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাব দিতে হবে। তিনি আজ (বৃহস্পতিবার) মুর্শিদাবাদে ওই মন্তব্য করেন।
-
কাশ্মীরে গুলিতে পশ্চিমবঙ্গের ৫ শ্রমিক নিহত, মমতার শোক
অক্টোবর ৩০, ২০১৯ ০৭:৩৩ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির ৫ শ্রমিক নিহত হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাতে পৌনে ৯ টা নাগাদ কাশ্মীরের কুলগামের কাতরাসু গ্রামে একটি বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণের ফলে রফিক শেখ (২৮), কামরুদ্দিন শেখ (৩০), মুরসালিন শেখ (৩০), নইমুদ্দিন শেখ (২৮) এবং রফিকুল শেখ (৩০) নিহত হয়েছে। এছাড়া জহিরুদ্দিন শেখ নামে অন্য এক শ্রমিক আহত হলে তাকে অনন্তনাগ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তারা সেখানে একটি ভাড়া বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতেন।