-
মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার আমেরিকা বা তার মিত্রদের নেই: ইরান
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০৬:৩২মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন বেশ কিছু পশ্চিমা দেশ তাদের রাজনৈতিক লক্ষ্য চরিতার্থ করার কাজে মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলোর অপব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান। গতকাল (সোমবার) সুইজারল্যান্ডের জেনেভো শহরে মানবাধিকার পরিষদের ৫২তম নিয়মিত বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
-
২০১৪ সালে ইউক্রেনের শাসক পরিবর্তনকে 'অভ্যুত্থান' বলছেন ইলন মাস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০৯:৩০টুইটারের সিইও ইলন মাস্ক এক টুইটে বলেছেন, ২০১৪ সালে ইউক্রেনে সরকার পরিবর্তনের ঘটনা ছিল একটি "অভ্যুত্থান"। গতকাল শনিবার এক টুইটে তিনি বলেন, কোনো প্রশ্ন নেই যে, নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করা ছিল তর্কাতীতভাবে বোকামী যা "আসলে একটি অভ্যুত্থান" ছিল।
-
রাশিয়ার সঙ্গে যৌথভাবে ড্রোন নির্মাণের অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান
ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ০৮:২৭রাশিয়ার সঙ্গে যৌথভাবে পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণের যেকোনো প্রকল্পে অংশগ্রহণের খবর প্রত্যাখ্যান করেছে ইরান। পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবরকে ‘ডাহা মিথ্যা’ বলেও উল্লেখ করেছে তেহরান।
-
রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করলো ইউরোপীয় ইউনিয়ন
জানুয়ারি ৩০, ২০২৩ ১৫:২৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সংকোচনে সফল হয়েছে। ইউক্রেন যুদ্ধের সূচনা থেকে (২৪ ফেব্রুয়ারি,২০২২) আমেরিকা এবং তাদের মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করাসহ কঠোর চাপ দিয়ে এসেছে। যদিও রাশিয়া সকল নিষেধাজ্ঞা ও চাপের জবাব সঙ্গে সঙ্গেই দিয়েছে। এরকম পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল গত ২৭ জানুয়ারি (শুক্রবার) রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করেছে।
-
ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুদ্ধ ছড়িয়ে পড়বে
জানুয়ারি ২০, ২০২৩ ০৯:২৩রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ইউক্রেনে রাশিয়া গত বছর যে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল তার ১১ মাসের মাথায় এ হুঁশিয়ারি দিল মস্কো।
-
কেন অচলাবস্থায় ইউক্রেন সংকট কারণ জানালেন রুশ গোয়েন্দা প্রধান
জানুয়ারি ১৮, ২০২৩ ১৬:১০রাশিয়ার গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, ইউক্রেন সরকার রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে সক্ষম নয় কারণ আমেরিকা এবং তার মিত্ররা এ ধরনের আলোচনা কিয়েভের জন্য নিষিদ্ধ করেছে।
-
পাশ্চাত্য এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশের সমস্যার সমাধান করেনি: ইরানের প্রেসিডেন্ট
জানুয়ারি ১৩, ২০২৩ ১২:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পাশ্চাত্য এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশের সমস্যার সমাধান করতে পারেনি। তার মতে, অন্য দেশের সমস্যার সমাধান করার কোনো ইচ্ছাই তাদের ছিল না। প্রেসিডেন্ট রায়িসি এ প্রসঙ্গে বলেন, তারা যেদেশেই গেছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য গেছে। কোনো দেশের সমস্যা সমাধানের উদ্দেশ্য তাদের ছিল না।
-
নারী স্বাধীনতার দাবিদার পাশ্চাত্যে নারীদের প্রকৃত অবস্থান
জানুয়ারি ০৫, ২০২৩ ০৬:৪০ফুকোইয়ামার মতো পাশ্চাত্যের অনেক চিন্তাবিদ মনে করেন ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর কমিউনিজমের মোকাবেলায় পাশ্চাত্যের লিবারেল ডেমোক্রেসি ও পুঁজিবাদী ব্যবস্থার বিজয় ঘটে এবং এটাকে ইতিহাসের শেষ অধ্যায় হিসেবে মনে করা হতো। কিন্তু পাশ্চাত্যের এই ব্যবস্থাও এখন নানামুখী সমস্যা ও অস্তিত্ব সংকটে ভুগছে।
-
‘যে পাশ্চাত্য আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আমরা বিজয়ী হবো’
জানুয়ারি ০১, ২০২৩ ০৬:৪৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের জনগণকে পাশ্চাত্যের বিরুদ্ধে বিজয়ী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, যে পাশ্চাত্য ‘রাশিয়াকে ধ্বংস’ করতে চেয়েছিল তার বিরুদ্ধে মস্কোর বিজয় অবশ্যম্ভাবী। ইউক্রেনে ‘নব্য নাৎসিবাদীদের’ বিরুদ্ধে লড়াইরত রুশ সেনাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পুতিন এসব কথা বলেন।
-
ইরানের ঐক্যবদ্ধ সমাজের সর্বত্র মেরুকরণই শত্রুদের লক্ষ্য
নভেম্বর ২৯, ২০২২ ০৯:৩১ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুরা ইরানকে সর্বত্র 'মেরুকরণ' করতে চায়। ইরানে নতুন করে নৈরাজ্যের সূচনায় শত্রুরা তাদের লক্ষ্য বাস্তবায়নে উঠেপড়ে লেগে গেছে। শত্রুরা বিভিন্ন ক্ষেত্রে মনোযোগ দিয়েছে।