-
মাসুদ আজহারকে আশ্রয় দেয়ার দাবি প্রত্যাখ্যান করল তালেবান
সেপ্টেম্বর ১৫, ২০২২ ০২:০৯আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে পাকিস্তানের জইশ-ই-মোহাম্মাদ গোষ্ঠীর নেতা মাসুদ আজহারকে আশ্রয় দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। গতকাল বুধবার পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলোতে এ খবর প্রচারিত হয় যে, মাসুদ আজহার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার অথবা নানগারহার প্রদেশে আশ্রয় নিয়েছেন।
-
এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
সেপ্টেম্বর ১১, ২০২২ ১৯:৫৬এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। আর তাতেই এশিয়া কাপে নিজেদের ষষ্ঠ শিরোপা জিতে নেয় দলটি।
-
বন্যা কবলিত পাকিস্তানকে সাহায্যের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব
সেপ্টেম্বর ১০, ২০২২ ০৭:৫০জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, পাকিস্তানের চলমান ভয়াবহ বন্যায় তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে। মৌসুমী বৃষ্টি থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় যখন পাকিস্তান দুর্বিষহ সংকটের মুখে পড়েছে তখন দেশটির কোটি কোটি মানুষের জন্য সাহায্য সংগ্রহের লক্ষ্য নিয়ে তিনি পাকিস্তান সফর করছেন।
-
এশিয়া কাপ: ফাইনালের আগে শ্রীলঙ্কার কাছে হারল পাকিস্তান
সেপ্টেম্বর ০৯, ২০২২ ১৯:১০এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। আজ (শুক্রবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ১৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় লঙ্কানরা।
-
পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমানের সরঞ্জামাদি বিক্রি করবে আমেরিকা
সেপ্টেম্বর ০৯, ২০২২ ০৫:০৫পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমান সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। এতে চলমান সন্ত্রাস-বিরোধী তৎপরতায় পাকিস্তান আারো শক্তিশালী হয়ে উঠবে।
-
শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৯:০৯এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় তুলে নিয়েছে পাকিস্তান। শেষ ওভারে নাসিম শাহের দুই ছক্কায় আফগানিস্তানকে উড়িয়ে চলমান এশিয়া কাপের ফাইনালে পা রেখেছে বাবর আজমের দল। রোববারের ফাইনালে বাবরদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
-
রাহুল গান্ধীকে পাকিস্তান-বাংলাদেশকে নিয়ে ‘অখণ্ড ভারত’ গড়ার কথা বললেন হিমন্তবিশ্ব শর্মা
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৬:০৫ভারতের অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি’র উদ্দেশ্যে পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ‘অখণ্ড ভারত’ গড়ার কথা বলেছেন। তিনি আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ সঙ্ক্রান্ত মন্তব্য করেন।
-
পাকিস্তানে গ্যাস রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই: ইরান
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১২:২৯পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়্যেদ মোহাম্মাদ আলী হোসেইনি বলেছেন, পাকিস্তানে গ্যাস রপ্তানির ক্ষেত্রে কোনো ধরণের নিষেধাজ্ঞা নেই। তিনি আরও বলেছেন, পাকিস্তান চাইলেই দ্রুততার সঙ্গে গ্যাস পাইপ লাইন প্রকল্প সম্পন্ন করে তাদের জ্বালানি চাহিদা পূরণ করতে পারে।
-
শেষ ওভারের উত্তেজনায় ভারতকে ৫ উইকেটে হারাল পাকিস্তান
সেপ্টেম্বর ০৪, ২০২২ ১৯:৪৯গ্রুপ পর্বে হারলেও এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ভারত করেছিল ১৮১ রান। ১ বল আগে ওই রান পেরিয়ে যায় বাবর আজমের দল। ভারতের বিপক্ষে এটিই পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করে জয়।
-
পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে সীমারেখা মানে না ইরান
সেপ্টেম্বর ০৩, ২০২২ ০২:৫৯ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে কোনো সীমারেখা মানবে না তেহরান। বিশেষ করে ইরানের ওপর থেকে ২০২০ সালে জাতিসংঘের প্রায় ১০ বছরব্যাপী অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে এই সহযোগিতা শক্তিশালী করার যথষ্ট সুযোগ সৃষ্টি হয়েছে।