-
ইমাম রেজা (আ.)'র মাজার জিয়ারত করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ২২, ২০২১ ১১:৫৭পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি আজ (বৃহস্পতিবার) ইরানের মাশহাদ শহরে ইমাম রেজা (আ.)’র মাজার জিয়ারত করেছেন। মাজার জিয়ারত শেষে তিনি মাজারের প্রধান তত্ত্বাবধায়কের সঙ্গে বৈঠক করেন।
-
পাকিস্তানে চীনা রাষ্ট্রদূত অবস্থানকারী হোটেলের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ৪
এপ্রিল ২২, ২০২১ ০৯:৪২পাকিস্তানের কোয়েটা শহরের একটি বিলাসবহুল হোটেলের বাইরে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের সময় ওই হোটেলে চীনা রাষ্ট্রদূত অবস্থান করছিলেন।
-
সহযোগিতা এমন পর্যায়ে নিতে হবে যাতে আমেরিকা ক্ষতি করতে না পারে: পাকিস্তানকে ইরান
এপ্রিল ২২, ২০২১ ০৮:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয়া হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির তেহরান সফরের সময় দুপক্ষ সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে।
-
তৃতীয় সীমান্ত ক্রসিং উন্মুক্ত করল ইরান ও পাকিস্তান
এপ্রিল ২১, ২০২১ ১৫:০১ইরান-পাকিস্তান তাদের তৃতীয় সীমান্ত ক্রসিং উন্মুক্ত করেছে। এর মধ্যদিয়ে আশা করা হচ্ছে সীমান্ত বাণিজ্য এবং লেনদেন বাড়বে। পাশাপাশি সীমান্ত এলাকার লোকজনের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
-
পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণ করতে ইরান প্রস্তুত: ড. রুহানি
এপ্রিল ২১, ২০২১ ১১:২১ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, নিরাপত্তা ইস্যুতে তেহরান ও ইসলামাবাদ অভিন্ন দৃষ্টিভঙ্গির অধিকারী। দুই দেশই সীমান্তে নিরাপত্তা জোরদারসহ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়। তিনি আজ (বুধবার) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশি'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
-
ইরান সফরে গেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী; আলোচনা হবে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে
এপ্রিল ২০, ২০২১ ১৭:০৯পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে গেছেন। এ সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
-
ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে কি না তা নিয়ে পাক সংসদে ভোটাভুটি হবে
এপ্রিল ২০, ২০২১ ১৩:৩৫ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স)’র অবমাননাকর কার্টুন প্রকাশের জের ধরে পাকিস্তান থেকে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে কিনা তা নিয়ে পাক সংসদে ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নবীজিকে অবমাননা করে কার্টুন প্রকাশের জন্য পাকিস্তানের মধ্যে রক্তক্ষয়ী প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
-
আলোচনার পর ১১ পুলিশকে মুক্তি দিল পাকিস্তানের বিক্ষোভকারীরা
এপ্রিল ১৯, ২০২১ ১৫:৩৫১১ পুলিশকে মুক্তি দিয়েছে পাকিস্তানের নিষিদ্ধ দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপি। প্রথম দফার আলোচনার পর বিক্ষোভকারীদের হাতে জিম্মি ১১ পুলিশ সদস্য মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ।
-
পাকিস্তানে ফ্রান্সবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান; নিহত ৩
এপ্রিল ১৮, ২০২১ ১৪:১১পাকিস্তানে লাহোরে পুলিশের অভিযানে অন্তত তিন বিক্ষোভকারী নিহত ও বহু আহত হয়েছে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপি’র বিক্ষোভরত কর্মীদের বিরুদ্ধে আজ অভিযানে নামে দেশটির পুলিশ।
-
দক্ষিণ আফ্রিকাকে একাই হারিয়ে দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম
এপ্রিল ১৫, ২০২১ ০৯:২৫পাকিস্তানের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন অধিনায়ক বাবর আজম। যাতে ভর করে তার দলও দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। বিরাট কোহলিকে সিংহাসনচ্যুত করে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে ওঠার দিনে রীতিমত ঝড় তুলে দক্ষিণ আফ্রিকাকে অনেকটা একাই হারিয়ে দিলেন পাকিস্তানের তরুণ এই অধিনায়ক।