-
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না: ফ্রান্সকে ইরানের হুঁশিয়ারি
জুন ০৫, ২০২০ ১৪:১৫ফ্রান্সকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আজ (শুক্রবার) ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ানের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ আহ্বান জানান।
-
গুপ্তচরের কারাদণ্ড; আবারো ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ফ্রান্সের হস্তক্ষেপ
জুন ০৫, ২০২০ ১২:৪৩ইরানে একজন গুপ্তচরকে কারাদণ্ড দেয়ার পরিপ্রেক্ষিতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বক্তব্য দিয়েছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, এই ঘটনা তেহরান-প্যারিসি সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
-
ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর (রহ.) মৃত্যুবার্ষিকী আজ
জুন ০৩, ২০২০ ০০:৪০ইসলামি বিপ্লবের মহান নেতা ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.)’র ৩১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৯ সালের ৩ জুন তিনি ৮৭ বছর বয়সে তেহরানের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
-
নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার সমালোচনা করলো ই-৩
মে ৩১, ২০২০ ০৪:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির ওপর থেকে সর্বশেষ নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার কঠোর সমালোচনা করেছে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি।
-
অজ্ঞাত কারণে উত্তর কোরিয়া ছাড়লেন ব্রিটিশ কূটনীতিকরা
মে ২৮, ২০২০ ০২:০৮অজ্ঞাত কারণে উত্তর কোরিয়াস্থ ব্রিটিশ দূতাবাসকর্মীরা দেশটি ত্যাগ করেছেন এবং পিয়ংইয়ংস্থ ব্রিটিশ দূতাবাস বন্ধ হয়ে গেছে।
-
বিচার বিভাগের স্বাধীনতায় ফরাসি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না: ইরান
মে ২৮, ২০২০ ০১:০১ইরানের বিচার বিভাগের স্বাধীনতাসহ এদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলে তেহরান ঘোষণা করেছে।ইরানের আদালতে ইরানি বংশোদ্ভূত একজন ফরাসি নাগরিকের বিচার প্রসঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁর বক্তব্য প্রত্যাখ্যান করে তেহরান ওই মন্তব্য করেছে।
-
সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে দ্বন্দ্ব: আমেরিকাকে প্রাধান্য দিতে চায় না ফ্রান্স
মে ১৫, ২০২০ ১১:০৮ফ্রান্সের প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড ফিলিপ বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে সফল হলে তা গোটা বিশ্বকেই দিতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া যাবে না। এ বিষয়টি নিয়ে কোনো ধরণের কথাবার্তাই সমীচীন নয় বলে তিনি মন্তব্য করেছেন।
-
তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবেন না: ফ্রান্সকে চীন
মে ১৪, ২০২০ ০৬:০৩তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করার ব্যাপারে ফ্রান্সকে সতর্ক করেছে চীন। দেশটি বলেছে, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করলে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।
-
পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের ‘অবৈধ তৎপরতা’র নিন্দা জানাল ৫ দেশ
মে ১২, ২০২০ ০২:১৬সাইপ্রাসের পানিসীমায় তুরস্কের ‘চলমান অবৈধ তৎপরতা’র ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে গ্রিস, সাইপ্রাস, মিশর, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল (সোমবার) এক টেলিকনফারেন্সে পূর্ব ভূমধ্যসাগরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে ওই উদ্বেগ জানান।
-
আমেরিকার বিপক্ষে অবস্থান নিচ্ছে ইউরোপের তিন শক্তি: রিপোর্ট
এপ্রিল ৩০, ২০২০ ১৯:৪৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ব্যাপারে আমেরিকা যে চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছে ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। এই তিন দেশ বলছে, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেছে, ফলে এখন ওয়াশিংটন এই সমঝোতার কোনো পক্ষ নয়। সে ক্ষেত্রে তারা আর ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রচেষ্টা চালাতে পারে না।