-
গাজাবাসীকে ১৫ লাখ ডলার অনুদান দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
মে ১৭, ২০১৯ ১২:৫৪পর্তুগিজের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পবিত্র রমজান মাস উপলক্ষে ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার সংকটাপন্ন লোকজনকে ১৫ লাখ ডলার অনুদান দিয়েছেন। গাজাবাসীর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে এমন আশাতে রোনালদো এ অনুদান দেন।
-
ফিলিস্তিন দখলের বার্ষিকীতে গাজায় লাখ লাখ মানুষের বিক্ষোভ
মে ১৫, ২০১৯ ১৩:৩১ফিলিস্তিন দখল করে ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার বার্ষিকীতে আজ (বুধবার) গাজায় লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন। ফিলিস্তিনিরা প্রতি বছর ১৫ মে মাতৃভূমি হারানোর বার্ষিকীকে ‘নাকবা’ বা বিপর্যয় দিবস হিসেবে পালন করেন। ১৯৪৮ সালের এই দিনে অন্তত ৮ লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়।
-
ইসরাইলি দখলদারিত্ব অবসানে এগিয়ে আসুন: জাতিসংঘকে ইরান
মে ১৪, ২০১৯ ১২:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, বায়তুল মুকাদ্দাসসহ অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব অবসানে গোটা আন্তর্জাতিক সমাজ বিশেষকরে জাতিসংঘের দায়িত্ব রয়েছে। সবাইকে এ দায়িত্ব পালন করতে হবে। 'নাকবা দিবস'-কে সামনে রেখে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে এ কথা বলেছে।
-
ট্রাম্পের পরিকল্পনা: পশ্চিম তীরেও চালু হবে ইসরাইলি আইন
মে ১৩, ২০১৯ ১২:৩৭ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের চলমান সংকট নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথিত “শতাব্দির সেরা চুক্তি” নামে যে পরিকল্পনা পেশ করতে যাচ্ছেন তাতে জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইল আইন চালু করার কথা বলা হয়েছে। ইসরাইলের টেলিভিশন চ্যানেল-১২ নিউজ এ খবর দিয়েছে।
-
লন্ডন সমাবেশে ভাষণ দিলেন ফিলিস্তিনের সেই অহেদ তামিমি
মে ১২, ২০১৯ ১১:৪৯ব্রিটেনের রাজধানী লন্ডনে আয়োজিত এক সমাবেশে গতকাল (শনিবার) ভাষণ দিয়েছেন ফিলিস্তিনের পশ্চিম তীরে স্বাধীনতার প্রতীকে পরিণত হওয়া অহেদ তামিমি।
-
ফাঁস হয়ে গেছে ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি'
মে ০৯, ২০১৯ ১৪:০২ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিন সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র অংশবিশেষ ফাঁস করেছে ইসরাইলি পত্রিকা ‘ইসরাইল হাইয়োম’। পত্রিকাটি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত।
-
ফিলিস্তিনি নেতাদের সরাসরি হত্যার হুমকি দিলেন নেতানিয়াহু
মে ০৭, ২০১৯ ১৩:৫৯ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তারা আবারো ফিলিস্তিনি নেতাদের হত্যার পরিকল্পনা গ্রহণ করেছেন।
-
ফিলিস্তিনিদের এক রকেট ঠেকাতে ইসরাইলের কত খরচ হয়?
মে ০৭, ২০১৯ ১৩:১৪ফিলিস্তিনিদের একেকটি রকেট ঠেকাতে ইহুদিবাদী ইসরাইলের খরচ হয় ৮০ হাজার ডলার। ইহুদিবাদী দৈনিক 'ইসরাইল হেউম' আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি লিখেছে, গাজা থেকে যেসব রকেট ছোড়া হয় সেগুলোকে ধ্বংস করতে মোটা অংকের অর্থ খরচ করতে হচ্ছে।
-
ইসরাইলে চালানো হামলায় ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ফিলিস্তিনের ইসলামি জিহাদ
মে ০৬, ২০১৯ ১৩:১৫ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড নিজেদের তৈরি নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ইহুদিবাদী ইসরাইলের অধিকৃত অঞ্চল লক্ষ্য করে নিক্ষেপের মাধ্যমে বদর-৩ নামের এ ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়।
-
গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিন ও ইসরাইল
মে ০৬, ২০১৯ ১১:৫৩অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর তিন দিনের ইসরাইলি আগ্রাসনে ২৫ জন নিহত হওয়ার পর তেল আবিবের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়ার খবর দিয়েছে ফিলিস্তিন। সমঝোতার সঙ্গে জড়িত দু’জন ফিলিস্তিনি কর্মকর্তার পাশাপাশি গাজা নিয়ন্ত্রণকারী ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গণমাধ্যম এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।