-
ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলতি দিয়ে পাথর মারলেন হানিয়া
এপ্রিল ২৮, ২০১৮ ১৪:২০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া গাজা থেকে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন। গতরাতে তিনি আন্দোলনরত ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ওই পাথর নিক্ষেপ করেন।
-
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর দমন পীড়নের নিন্দা জানাল জাতিসংঘ
এপ্রিল ২৭, ২০১৮ ১৪:৪৭অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনী যে মাত্রাতিরিক্ত দমন পীড়ন চালিয়েছে তার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান জেইদ রাদ আল হোসেইন।
-
আমেরিকা ফিলিস্তিনিদের শত্রুতে পরিণত হয়েছে: ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ২৩, ২০১৮ ০৪:৫৭ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, আমেরিকা গোটা বিশ্বের মানুষের জন্যই বিপদ। মার্কিন প্রশাসন ফিলিস্তিনিদের সঙ্গেও শত্রুতা করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরাইলের অধিকৃত ভূখণ্ড হিসেবে উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
-
দখলদার-বিরোধী বিক্ষোভ: ইহুদিবাদীদের গুলিতে ৪ ফিলিস্তিনি শহীদ
এপ্রিল ২০, ২০১৮ ১৯:১৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সেনাদের গুলিতে অন্তত চার ফিলিস্তিনি শহীদ ও ৪০ জন আহত হয়েছেন। ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে গাজা সীমান্তে বিক্ষোভ করতে গিয়ে এসব ফিলিস্তিনি শহীদ হলেন।
-
সিরিয়ায় হামলার কঠোর নিন্দা জানাল হামাস ও ইসলামিক জিহাদ
এপ্রিল ১৫, ২০১৮ ১৩:০২সিরিয়ায় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সম্মিলিত সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জিহাদ। গতকাল (শনিবার) হামাস এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার সক্ষমতা ধ্বংস করতেই বর্বরোচিত এ আগ্রাসন চালানো হয়েছে। এর মাধ্যমে আগ্রাসীরা ইসরাইলের অস্তিত্ব রক্ষার পাশাপাশি ইহুদিবাদীদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়।
-
নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার পর ইসরাইলিদের উল্লাসের ছবি ও ভিডিও ভাইরাল
এপ্রিল ১০, ২০১৮ ১৪:৫৯মুক্তিকামী নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর ইসরাইলি সেনারা উল্লাস করছে - এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ইহুদিবাদী স্নাইপার দূর থেকে গুলি করে একজন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করছে। স্নাইপারের গুলিতে যখন ওই ফিলিস্তিনি মাটিতে লুটিয়ে পড়েন, তখন তা দেখে উল্লাসে মেতে ওঠেন তার সঙ্গীরা। বেদখল হওয়া বসতভিটায় ফিরে যাওয়ার অধিকার দাবিতে গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া ফিলিস্তিনিদের 'মার্চ ফর রিটার্ন' (ঘরে ফেরা) আন্দোলনকালে এমন ঘটনা ঘটেছে।
-
গাজায় সহিংসতা বন্ধ করুন: ইসরাইলকে আইসিসি
এপ্রিল ০৯, ২০১৮ ০৮:৩৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সহিংসতা বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। গত কয়েকদিন ইসরাইলি সেনাদের আগ্রাসনে গাজায় ৩০ জনের বেশি নিরীহ নাগরিক শহীদ হওয়ার পর আইসিসি এ আহ্বান জানালো।
-
আমেরিকার ভেটো নিস্ক্রিয় করতে পদক্ষেপ নিন: ফিলিস্তিন
এপ্রিল ০৮, ২০১৮ ০১:২৩ইসরাইলি অপরাধযজ্ঞের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনিত প্রস্তাবে আমেরিকার ভেটো অকার্যকর করে দিতে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
আমেরিকার ভেটোতে আবারও আটকে গেল ইসরাইলি গণহত্যার তদন্ত প্রস্তাব
এপ্রিল ০৭, ২০১৮ ১৪:০১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সীমান্তে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার বিষয়ে তদন্ত চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা খসড়া প্রস্তাব আবারও আটকে দিয়েছে আমেরিকা। নিরাপত্তা পরিষদের অপর ১৪ সদস্য খসড়া প্রস্তাবকে স্বাগত জানালেও আমেরিকা একাই তাতে ভেটো দিয়েছে। গাজার নিরস্ত্র জনগণের ওপর ইহুদিবাদী সেনাদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য কুয়েত আবারও এ প্রস্তাব তুলেছিল।
-
গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি শহীদ; আহত সহস্রাধিক
এপ্রিল ০৬, ২০১৮ ২২:৫৪গাজায় ইসরাইলিদের গুলিতে আরও ১০ ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। আহত হয়েছেন এক হাজার একশ'রও বেশি ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে। নিজ ভূমিতে ফেরার অধিকার বাস্তবায়নের দাবিতে গতকাল (শুক্রবার) অষ্টম দিনের মতো ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিরা প্রতিবাদ সমাবেশ করলে দখলদার সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় হতাহতের এসব ঘটনা ঘটে।