-
গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভে আবারও ইসরাইলি হামলা; স্নাইপারদের গুলি
এপ্রিল ০৬, ২০১৮ ১২:৩৬ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিক্ষোভ মিছিলে আজও হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। নিজ ভূমিতে ফেরার অধিকার বাস্তবায়নের দাবিতে ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিরা প্রতিবাদ সমাবেশ করলে সেখানে দখলদার সেনারা হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
-
ইসরাইলি হত্যাকাণ্ডের তদন্ত চেয়েছে আরব লীগ
এপ্রিল ০৪, ২০১৮ ১০:২৯ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তেল আবিবের বিরুদ্ধে তদন্তের দাবি করেছে আরব লীগ। গত শুক্রবারের হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ বলে মন্তব্য করেছে আরব দেশগুলোর এ সংস্থা।
-
ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামে পাশে রয়েছে ইরান: হানিয়াকে জারিফ
এপ্রিল ০৪, ২০১৮ ০১:৪২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে তেহরান। গাজা সীমান্তে ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলায় অন্তত ২০ ফিলিস্তিনির শাহাদাতের পর মঙ্গলবার হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেন জারিফ।
-
শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার ফিলিস্তিনীদের রয়েছে: ফ্রান্স
এপ্রিল ০২, ২০১৮ ১৫:৩৪ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করার অধিকার ফিলিস্তিনীদের রয়েছে। গাযায় ভূমি দিবসের মিছিলে ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ফ্রান্স আজ এ মন্তব্য করলো।
-
গাজা অবরোধের অবসান ঘটান: ইইউ
এপ্রিল ০১, ২০১৮ ১৮:১৩ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর থেকে ইসরাইলি অবরোধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি।
-
ইসরাইলি গণহত্যা: নিরাপত্তা পরিষদে প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা
এপ্রিল ০১, ২০১৮ ১৫:২৪ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সীমান্তে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার বিষয়ে তদন্ত চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা একটি খসড়া প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা। গাজার নিরস্ত্র জনগণের ওপর ইহুদিবাদী সেনাদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য কুয়েত এ প্রস্তাব তুলেছিল।
-
'ভূমি দিবসে' গাজায় ইসরাইলি গণহত্যায় আমেরিকা ও সৌদি আরবের সমর্থন ছিল
এপ্রিল ০১, ২০১৮ ১১:৪৫ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র আন্ত:সংসদীয় ইউনিয়নের প্রধান ও ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি ভূমি দিবসে নিরস্ত্র ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলের ওপর দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলা ও মানবতা বিরোধী অপরাধের তীব্র নিন্দা জানিয়েছেন।
-
গণহত্যার জন্য ইসরাইলি সেনাদের ধন্যবাদ জানালেন নেতানিয়াহু
এপ্রিল ০১, ২০১৮ ০৭:৩৪শুক্রবারের ভূমি দিবসে ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যা করায় ইহুদিবাদী সেনাদের ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এক বার্তায় বলেছেন, এ পদক্ষেপের মাধ্যমে সেনারা দৃঢ়তার সঙ্গে ইসরাইলকে রক্ষা করেছে।
-
ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার করল আইআরজিসি
মার্চ ৩১, ২০১৮ ১৫:৫৩ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার তীব্র নিন্দা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার করেছে ইরানের এ বিশেষ বাহিনী।
-
মুক্তির জন্য এখনও জীবন দিতে প্রস্তুত ফিলিস্তিনিরা: হিজবুল্লাহ
মার্চ ৩১, ২০১৮ ০৫:২৩লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, মুক্তি ও স্বাধীনতার জন্য ফিলিস্তিনিরা যে এখনও তাদের জীবন দিতে প্রস্তুত রয়েছে শুক্রবারের ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে। ফিলিস্তিনিরা তাদের লক্ষ্য-আদর্শ ভুলে যায় নি।