ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার করল আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i55120-ফিলিস্তিনিদের_প্রতি_পূর্ণ_সমর্থনের_অঙ্গীকার_করল_আইআরজিসি
ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার তীব্র নিন্দা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার করেছে ইরানের এ বিশেষ বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ৩১, ২০১৮ ১৫:৫৩ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার করল আইআরজিসি

ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার তীব্র নিন্দা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার করেছে ইরানের এ বিশেষ বাহিনী।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, আমেরিকা, ইউরোপ ও আঞ্চলিক মিত্রদের সমর্থনে বর্ণবাদী ইসরাইল নতুন অপরাধযজ্ঞের মাধ্যমে বহুসংখ্যক ফিলিস্তিনিকে হত্যার মাধ্যমে প্রমাণ করেছে যে, তারা নতুন ইনতিফাদা ছড়িয়ে পড়ার বিষয়ে ভীত-সন্ত্রস্ত। এছাড়া, ফিলিস্তিনিদের সম্ভাব্য ইনতিফাদা মোকবেলা করতেও অক্ষম তেল আবিব।

ইসরাইলি হামলার শিকার এক ফিলিস্তিনি

আইআরজিসি আরো বলেছে, আঞ্চলিক বিশ্বাসঘাতক নেতা ও প্রতিক্রিয়াশীল যেসব দেশ দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল ফিলিস্তিনিদের এই জাগরণের মাধ্যমে তা শুরুতেই ব্যর্থ হয়েছে। ইসরাইলকে নিরাপত্তা ও সুরক্ষা দেয়ার চক্রান্তও প্রত্যাখ্যান করেছে আইআরজিসি। এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ইসরাইলি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

গতকাল (শুক্রবার) ‘ফিলিস্তিনি ভূমি দিবস’ উপলক্ষে ইসরাইল সীমান্তে গাজার অধিবাসীরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং ওই কর্মসূচি বানচাল করতে ইসরাইল ব্যাপক হত্যাকাণ্ড চালায়। এতে অন্তত ১৬ জন নিহত ও ১,৫০০ ফিলিস্তিনি আহত হয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১