গণহত্যার জন্য ইসরাইলি সেনাদের ধন্যবাদ জানালেন নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/world-i55128-গণহত্যার_জন্য_ইসরাইলি_সেনাদের_ধন্যবাদ_জানালেন_নেতানিয়াহু
শুক্রবারের ভূমি দিবসে ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যা করায় ইহুদিবাদী সেনাদের ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এক বার্তায় বলেছেন, এ পদক্ষেপের মাধ্যমে সেনারা দৃঢ়তার সঙ্গে ইসরাইলকে রক্ষা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০১, ২০১৮ ০৭:৩৪ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু
    বেনিয়ামিন নেতানিয়াহু

শুক্রবারের ভূমি দিবসে ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যা করায় ইহুদিবাদী সেনাদের ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এক বার্তায় বলেছেন, এ পদক্ষেপের মাধ্যমে সেনারা দৃঢ়তার সঙ্গে ইসরাইলকে রক্ষা করেছে।

গত শুক্রবার গাজায় ফিলিস্তিনিদের ভূমি দিবসের বিশাল বিক্ষোভে গুলি চালিয়ে ১৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এছাড়া তাদের হামলায় প্রায় দেড় হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ ও জাতিসংঘ ওই গণহত্যার নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া গণহত্যার নিন্দা জানিয়ে বলেছেন, এর মধ্যদিয়ে ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার যাত্রা শুরু হলো। 

প্রতি বছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা নিজ ভূমিতে ফেরার দাবিতে ভূমি দিবস পালন করে থাকে। ১৯৭৬ সালের ওই দিনে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ২১ হাজার বর্গকিলোমিটার ভূমি নতুন করে দখলের সিদ্ধান্ত ঘোষণা করে। এরপরই ফিলিস্তিনিরা ওই দিনটিকে ভূমি দিবস হিসেবে নামকরণ করে। #  

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১