-
ইসরাইলি সেনাদের গুলিতে ১৬ ফিলিস্তিনি শহীদ, ড্রোন থেকে টিয়ারগ্যাস
মার্চ ৩১, ২০১৮ ০৫:২০ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ১৬ জন ফিলিস্তিনি শহীদ এবং এক হাজারের বেশি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। গতকাল (শুক্রবার) ‘ফিলিস্তিনি ভূমি দিবস’ উপলক্ষে গাজা-ইসরাইল সীমান্তে অবস্থান কর্মসূচি পালন করার সময় ইহুদিবাদী সেনারা গুলি চালালে এসব ফিলিস্তিনি শহীদ হন।
-
ফিলিস্তিনি সংগ্রামীর গাড়ি-চাপায় ২ ইসরাইলি সেনা নিহত, আহত ৩
মার্চ ১৭, ২০১৮ ১৭:৫৭একজন সংগ্রামী ফিলিস্তিনি নাগরিকের গাড়ির ধাক্কায় দুই দখলদার ইসরাইলি সেনা নিহত হয়েছে।
-
বায়তুল মুকাদ্দাসে ৫ হাজার বাড়ি ধ্বংস করেছে ইসরাইল
মার্চ ১৫, ২০১৮ ১৪:২৪ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী প্রায় পাঁচ হাজার বাড়ি ধ্বংস করেছে। ১৯৬৭ সালে বায়তুল মুকাদ্দাস শহরটি দখল করে নেয়ার পর থেকে এসব বাড়ি ধ্বংস করা হয়েছে বলে নতুন এক প্রতিবেদেন জানানো হয়।
-
হোয়াইট হাউজের বৈঠক বয়কট করল ফিলিস্তিনিরা
মার্চ ১৪, ২০১৮ ১০:১৭গাজা উপত্যকার চলমান পরিস্থিতি পর্যালোচনার জন্য হোয়াইট হাউজে আয়োজিত বৈঠক বয়কট করেছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত ওই বৈঠকে মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব উপস্থিত ছিল।
-
ফিলিস্তিনিদের আবাসন অধিকার কেড়ে নেয়ার আইন পাস করল ইসরাইল
মার্চ ০৯, ২০১৮ ১৫:২০ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেটে একটি আইন পাস করা হয়েছে যা বলবত করা হলে ফিলিস্তিনি জনগণের বসবাসের অধিকার কেড়ে নেয়া যাবে। আইনে বলা হয়েছে, পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে বসবাসকারী ফিলিস্তিনিরা ইসরাইলের প্রতি অনুগত না হলে তাদের আবাসন সুবিধা বাতিল করা হবে।
-
‘আরবদের নিষ্ক্রিয়তার জন্য আমেরিকা উৎসাহিত হয়েছে’
মার্চ ০৯, ২০১৮ ১১:৪১ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেছেন, আরব দেশগুলোর নিষ্ক্রিয়তা ও মতভিন্নতার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে উৎসাহিত হয়েছেন।
-
ইরানের সামরিক শক্তিতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: প্রেসিডেন্ট রুহানি
মার্চ ০৭, ২০১৮ ১৬:১১ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের প্রতিরক্ষা শক্তি মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। তিনি আরো বলেছেন, ইরানের সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা শক্তিতে কারো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা অমার্জনীয় অপরাধ: হামাস
মার্চ ০৭, ২০১৮ ১৬:০৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, বিশ্বের মানুষ চায় না কোনো সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক। এ ধরনের পদক্ষেপ অমার্জনীয় অপরাধ। সংগঠনটি এক বিবৃতিতে এ কথা বলেছে।
-
মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে জেগে উঠুন: মুসলিম স্কলার্স ইউনিয়ন
ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ২১:৪৬ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণার বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ইউনিয়ন অব মুসলিম স্কলার্স। কাতারভিত্তিক সংগঠনটি বলেছে, মার্কিন এ সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ ও সরকারগুলোর এখনই জেগে উঠতে হবে।
-
রামি হামদাল্লাহ সুস্পষ্ট মিথ্যা বলেছেন: হামাস
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ০৩:৫৩অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ফিলিস্তিনের স্বশাসিত সরকারের কোনো কর্তৃত্ব নেই বলে প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ যে বক্তব্য দিয়েছেন তাকে ‘ডাহা মিথ্যা ও প্রতারণামূলক’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।