‘আরবদের নিষ্ক্রিয়তার জন্য আমেরিকা উৎসাহিত হয়েছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i54147-আরবদের_নিষ্ক্রিয়তার_জন্য_আমেরিকা_উৎসাহিত_হয়েছে’
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেছেন, আরব দেশগুলোর নিষ্ক্রিয়তা ও মতভিন্নতার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে উৎসাহিত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৯, ২০১৮ ১১:৪১ Asia/Dhaka
  • ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি
    ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেছেন, আরব দেশগুলোর নিষ্ক্রিয়তা ও মতভিন্নতার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে উৎসাহিত হয়েছেন।

তিনি আরো বলেছেন, আরবদের ব্যর্থতার কারণে গুয়েতেমালার মতো ছোট একটি দেশও তাদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়ার ঘোষণা দিতে সাহস পেয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফাকে এসব কথা বলেছেন রিয়াদ মালিকি।

গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস

তিনি বলেন, তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়ার বিষয়ে গুয়েতেমালার পররাষ্ট্রমন্ত্রী মিসেস সান্দ্রা জোভেল যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি তা পরিবর্তন করবেন না কারণে তিনি জানেন, আরব দেশগুলো কোনোমতেই তার দেশের ওপর চাপ সৃষ্টি করতে পারবে না। আরব দেশগুলো বহু বছর ধরে যেসব সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা সম্পর্কে গুয়েতেমালার মতো দেশও ওয়াকিবহাল।

গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস সম্প্রতি ঘোষণা করেছেন যে, তার দেশ আগামী মে মাসে তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেবে। মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে নেয়ার দু দিন পর তারা এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। গত সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত আমেরিকান-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাকের সম্মেলনে মোরালেস বলেছেন, দূতাবাস সরানোর এই সিদ্ধান্তের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, তার দেশ ইসরাইলের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯