ফিলিস্তিনি সংগ্রামীর গাড়ি-চাপায় ২ ইসরাইলি সেনা নিহত, আহত ৩
https://parstoday.ir/bn/news/west_asia-i54555-ফিলিস্তিনি_সংগ্রামীর_গাড়ি_চাপায়_২_ইসরাইলি_সেনা_নিহত_আহত_৩
একজন সংগ্রামী ফিলিস্তিনি নাগরিকের গাড়ির ধাক্কায় দুই দখলদার ইসরাইলি সেনা নিহত হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ১৭, ২০১৮ ১৭:৫৭ Asia/Dhaka
  • ফিলিস্তিনি সংগ্রামীর গাড়ি-চাপায় ২ ইসরাইলি সেনা নিহত, আহত ৩

একজন সংগ্রামী ফিলিস্তিনি নাগরিকের গাড়ির ধাক্কায় দুই দখলদার ইসরাইলি সেনা নিহত হয়েছে।

এ ছাড়াও গতকালের (শুক্রবার) ওই একই ঘটনায় আহত হয়েছে তিন ইসরাইলি সেনা। আহতদের একজনের অবস্থা গুরতর বলে জানা গেছে।   

ইহুদিবাদী ইসরাইলি সেনা হতাহতের এ ঘটনাটি ঘটেছে জেনিন শহরে।

ওই ফিলিস্তিনি নাগরিক ঘটনার পর পরই গাড়ি নিয়ে ওই এলাকা থেকে উধাও হতে সক্ষম হন। অবশ্য কোনো কোনো ইসরাইলি সূত্র জানিয়েছে, ইসরাইলি সেনাদের হতাহতের সঙ্গে জড়িত ওই ফিলিস্তিনি গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে।

দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম দিনকে দিন জোরদার হচ্ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের প্রথম কিবলার শহর বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী বলে ঘোষণা করার পর থেকে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের দখলদার-বিরোধী সংগ্রাম নতুন করে উজ্জীবিত হয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/১৭