-
রুশদির হামলাকারীর বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
আগস্ট ১৩, ২০২২ ১৪:৫৩ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির হামলাকারী ব্যক্তির বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
-
নিউ ইয়র্কে ইসলামবিদ্বেষী লেখক সালমান রুশদির ওপর হামলা
আগস্ট ১২, ২০২২ ১৮:৩২ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ-মার্কিন নাগরিক ও ইসলামবিদ্বেষী লেখক সালমান রুশদির ওপর নিউ ইয়র্কে হামলা হয়েছে। আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাঁর ওপর এ হামলা হয়।
-
ভিয়েনা সংলাপকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে ৩ ইউরোপীয় দেশ
আগস্ট ০৬, ২০২২ ০২:৫৮ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে জড়িত তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আলোচনার পরিবেশকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা তাদের ভাষায় ‘অবাস্তব দাবি-দাওয়া’ না তুলতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রায় পাঁচ মাস বিরতির পর যখন বৃহ্স্পতিবার পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হয়েছে তখন এ আহ্বান জানাল তিন ইউরোপীয় দেশ।
-
ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধ করুন: পশ্চিমা বিশ্বকে ব্রিটিশ রাজনীতিক
আগস্ট ০৪, ২০২২ ০৮:১৮ব্রিটেনের লেবার দলের সাবেক প্রধান জেরেমি কোরবিন বলেছেন, ইউক্রেনকে পশ্চিমা বিশ্বের অস্ত্র দেয়া বন্ধ করা উচিৎ কারণ ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করার মাধ্যমে শুধু রাশিয়ার সাথে চলমান সংঘাত বিস্তার লাভ করবে; এর অবসান হবে না। পশ্চিমা বিশ্বের নেতারা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তেমন কোনো কথা না বলায় তাদের সমালোচনা করেন ব্রিটিশ এই রাজনীতিক।
-
ফ্রান্স ও ব্রিটেনের প্রতি কী আহবান জানাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
আগস্ট ০৩, ২০২২ ১৩:৩১পরমাণু সমঝোতার বর্তমান অচলাবস্থার জন্য দায়ী আমেরিকার পাশে না দাঁড়িয়ে এই মিত্র দেশটিকে একটি শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাতে ফ্রান্স ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
-
ব্রিটিশ যুবরাজ লাদেন পরিবারের কাছ থেকে ১০ লাখ পাউন্ড নিয়েছেন
জুলাই ৩১, ২০২২ ১৬:৩০ব্রিটিশ যুবরাজ চার্লস সৌদি আরবের লাদেন পরিবারের কাছ থেকে ১০ লাখ পাউন্ড বা ১১ লাখ ৯০ হাজার ডলার অনুদান হিসেবে গ্রহণ করেছেন। ব্রিটেনের সানডে টাইমস পত্রিকা এ খবর।
-
কানাডার মূল মালিকদের অসংখ্য শিশুকে হত্যার জন্য ক্ষমা চাইলেন পোপ
জুলাই ২৬, ২০২২ ১৩:২০কানাডায় ক্যাথলিক চার্চ পরিচালিত আবাসিক স্কুলে আদিবাসী শিশুদের হত্যার ঘটনায় ক্ষমা চেয়েছেন পোপ ফ্রান্সিস। সোমবার কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার মাস্কওয়াসিসে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্ষমা চান তিনি।
-
ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠানোর বিষয়টি বিবেচনা করছে আমেরিকা
জুলাই ২৩, ২০২২ ১৩:৩১ইউক্রেন যুদ্ধ শুরুর পাঁচ মাসের মাথায় এসে দেশটিতে যুদ্ধবিমান পাঠানোর বিষয় বিবেচনা করছে মার্কিন সরকার। গতকাল (শুক্রবার) ইউক্রেনের জন্য নতুন করে ২৭ কোটি ডলারের অস্ত্র সহায়তার প্যাকেজ ঘোষণার সময় একথা জানান মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।
-
পশ্চিমা বিশ্বের আধিপত্যের অবসান ঘটছে: ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী
জুলাই ১৭, ২০২২ ১০:৩৯ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো প্রাচ্য পশ্চিমাদের সমকক্ষ হতে চলেছে। সারা বিশ্বে আমেরিকা এবং তার মিত্রদের আধিপত্য কমে আসছে আর এ কারণেই প্রাচ্য ক্ষমতার মঞ্চে উঠে আসছে।
-
কথাবার্তা: 'আফগানিস্তান -পাকিস্তান-শ্রীলঙ্কার পর বৃটেন, কোন পথে বাংলাদেশের রাজনীতি!'
জুলাই ১৩, ২০২২ ১১:০৫সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৩ জুলাই বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।