ফ্রান্স ও ব্রিটেনের প্রতি কী আহবান জানাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i111426-ফ্রান্স_ও_ব্রিটেনের_প্রতি_কী_আহবান_জানাল_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়
পরমাণু সমঝোতার বর্তমান অচলাবস্থার জন্য দায়ী আমেরিকার পাশে না দাঁড়িয়ে এই মিত্র দেশটিকে একটি শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাতে ফ্রান্স ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৩, ২০২২ ১৩:৩১ Asia/Dhaka
  • ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনা (ফাইল ছবি)
    ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনা (ফাইল ছবি)

পরমাণু সমঝোতার বর্তমান অচলাবস্থার জন্য দায়ী আমেরিকার পাশে না দাঁড়িয়ে এই মিত্র দেশটিকে একটি শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাতে ফ্রান্স ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির পর্যালোচনামূলক সম্মেলন থেকে আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে যে যৌথ বিবৃতি দিয়েছে তার জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি চফি এ আহ্বান জানিয়েছেন।

তিনি মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় বলেছেন, ইরানের বিরুদ্ধে হুমকি ও নিষেধাজ্ঞার অকার্যকারিতা আগেই প্রমাণিত হয়েছে কাজেই এসব অস্ত্র ব্যবহার করে আর কোনো লাভ হবে না।

যৌথ বিবৃতিতে পরমাণু অস্ত্রের অধিকারী ওই তিন দেশ বলেছে, ইরানকে কোনো অব্স্থায় পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না।একইসঙ্গে তাদের ভাষায় ইরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সুযোগ হাতছাড়া করায় ওই তিন পশ্চিমা দেশ দুঃখ প্রকাশ করেছে। ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকা পরমাণু সমঝোতায় তাদের দেয়া প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে ইরানকে তার প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।