-
ইরানের আল্টিমেটাম কথার কথা নয়: উপ পররাষ্ট্রমন্ত্রী
মে ১১, ২০১৯ ০০:৫৩ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, পরমাণু সমঝোতায় অটল থাকার ক্ষেত্রে তার দেশ যথেষ্ট ধৈর্য ধরলেও ইউরোপীয় দেশগুলো এ সমঝোতা থেকে ইরানকে সুবিধা দিতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। তেহরানের পক্ষ থেকে পরমাণু সমঝোতার কিছু প্রতিশ্রুতি পালন স্থগিত রাখার বিষয় সমর্থন করে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
-
রুশ সীমান্তে সেনা মোতায়েন জোরদার করল ব্রিটেন
এপ্রিল ১৬, ২০১৯ ১৪:০৩রাশিয়া সীমান্তের কাছে বিতর্কিত সেনা উপস্থিতি জোর করেছে ব্রিটেন। নাটো সামরিক জোটের মিশনের অংশ হিসেবে ব্রিটেন রুশ সীমান্তে নতুন করে সেনা মোতায়েন করেছে।
-
ইয়েমেন যুদ্ধের শুরু থেকেই ব্রিটেন সৌদি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে
এপ্রিল ১১, ২০১৯ ১৪:১০দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসন শুরুর প্রথম থেকেই ব্রিটেন সৌদি সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে আসছে। ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান পত্রিকা গতকাল (বুধবার) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
-
ব্রেক্সিট নিয়ে বিকল্প প্রস্তাবগুলোও প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ পার্লামেন্ট
এপ্রিল ০২, ২০১৯ ০৫:৫৪ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বা ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রস্তাব বাতিলের পর পার্লামেন্ট সদস্যদের বিকল্প ৪টি প্রস্তাব নিয়েও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন সংসদ সদস্যরা।
-
ঔপনিবেশিকতার বিরুদ্ধে ইরান সবসময় অগ্রণী ও অটল ছিল: কাসেমি
মার্চ ২০, ২০১৯ ১৩:০৬বলদর্পিতা ও উপনিবেশবাদের বিরুদ্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরান সবসময় অগ্রণী ভূমিকা পালনে অটল ছিল। তেল জাতীয়করণ বার্ষিকী উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ এ কথা বলেন।
-
'হিজবুল্লাহর সন্ত্রাস বিরোধী লড়াইয়ের মনোভাবের কোনো ক্ষতি ব্রিটেন করতে পারবে না'
মার্চ ০২, ২০১৯ ১৩:৪০ইরান বলেছে, সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সন্ত্রাস বিরোধী লড়াইয়ের মনোভাবের কোনো ক্ষতি করতে পারবে না ব্রিটিশ সরকার। হিজবুল্লাহর একাধারে ইহুদিবাদী ইসরাইল এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছে ইরান। পাশাপাশি হিজবুল্লাহর বিরুদ্ধে ব্রিটিশ সরকারের পদক্ষেপের কঠোর নিন্দাও জানিয়েছে তেহরান।
-
সন্ত্রাসীদের সহযোগী ব্রিটেন অন্যকে সন্ত্রাসী বলতে পারে না: হিজবুল্লাহ
মার্চ ০১, ২০১৯ ১৪:৫২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, মার্কিন সরকারকে খুশি করতেই সংগঠনটিকে সন্ত্রাসী তালিকায় অন্তভুক্ত করেছে ব্রিটিশ সরকার। হিজবুল্লাহ এক বিবৃতিতে এ কথা বলেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, লেবাননের বৃহত্তম রাজনৈতিক শক্তি ও জনপ্রিয় দল হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে ব্রিটেন লেবাননি জনগণকে অপমান করেছে।
-
ইয়েমেন সম্পর্কে কাউকে কোনো প্রতিশ্রুতি দেয়নি ইরান: কাসেমি
ফেব্রুয়ারি ১৯, ২০১৯ ০২:১৩ইয়েমেনের ওপর ভয়াবহ সৌদি আগ্রাসন থেকে সৃষ্ট যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে ইরান পাশ্চাত্যের দাবি মেনে নিয়েছে বলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট যে দাবি করেছেন তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। হান্ট দাবি করেছিলেন, ইয়েমেন যুদ্ধ বন্ধের ব্যাপারে লন্ডনকে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছে তেহরান।
-
ইরান বিরোধী বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ইউরোপের সঙ্গে সম্পর্কে ফাটল সৃষ্টি: কাসেমি
জানুয়ারি ২৮, ২০১৯ ১৪:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে তেহরানের সম্পর্কে ফাটল সৃষ্টি করতেই পোল্যান্ডের ওয়ারশতে ইরান বিরোধী বৈঠকের আয়োজন করা হয়েছে। আমেরিকা সুনির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন করেছে বলে তিনি জানান।
-
সিরিয়ার দেইর-আজ-জোরে ৫ ব্রিটিশ সেনা নিহত
জানুয়ারি ১১, ২০১৯ ১৩:২১সিরিয়ার দেইর-আজ-জোরের আশ-শাফা উপশহরে দায়েশ সন্ত্রাসীদের হামলায় ৫ ব্রিটিশ সেনা নিহত এবং অসংখ্য আহত হয়েছে।