-
বেনজীর আহমেদের দুর্নীতির দায় পুলিশ নেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
জুন ০১, ২০২৪ ১৩:০১বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে তার দায় বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
-
পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দটি বাদ দেওয়া দুঃখজনক: সাবেক পররাষ্ট্রমন্ত্রী
মে ৩১, ২০২৪ ১৭:১৯ই-পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দটি ডিলিট করা দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
-
আদালত ঠিক করবেন বেনজীরকে কখন গ্রেপ্তার করা হবে: ওবায়দুল কাদের
মে ৩১, ২০২৪ ১৪:০৫জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দেশত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর করে দেয়া হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মে ৩০, ২০২৪ ১৫:২৭ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সবরকম সহযোগিতায় সরকার পাশে থাকবে বলে আশ্বস্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর করে দেয়া হবে। ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে সরকার।
-
মিয়ানমার থেকে আরো রোহিঙ্গা নিতে চাপ, বিরক্ত বাংলাদেশ সরকার
মে ৩০, ২০২৪ ০৭:১৭মিয়ানমারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে, প্রধানত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী পরিচালিত নতুন সহিংস ও ধ্বংসাত্মক অভিযান চলছে। এই অভিযানে ব্যাপক হারে অপরাধ সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
-
আজিজ-বেনজীরকে কেন গ্রেফতার করা হচ্ছে না: প্রশ্ন মান্নার
মে ২৯, ২০২৪ ১৪:২১বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না- তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
-
‘প্রতিবেশীদের মধ্যে শক্তিশালী সম্পর্ক মধ্যপ্রাচ্য থেকে বিদেশীদের বহিষ্কার করবে’
মে ২৮, ২০২৪ ০৮:০৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে যদি শক্তিশালী বন্ধন থাকে তাহলে মধ্যপ্রাচ্য থেকে বিদেশি শক্তিগুলো বহিষ্কার হতে বাধ্য হবে। গতকাল (সোমবার) রাজধানী তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বাদর আল-বুসাইদির সাথে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
-
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব: ৫ জেলায় ১০ জনের প্রাণহানি
মে ২৭, ২০২৪ ১১:৫০প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাংলাদেশের পাঁচ জেলায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল (রোববার) থেকে আজ (সোমবার) দুপুর ১২টা পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম ও সাতক্ষীরায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
-
প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত রিমাল: পায়রা-মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত
মে ২৬, ২০২৪ ০৭:১৫উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। এটি ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলে মহাবিপদ সংকেত জারি করেছে।
-
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ
মে ২৫, ২০২৪ ১৪:২৩বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দেওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।