-
দিল্লিতে হাসিনা-মোদি বৈঠক: দু’দেশের সম্পর্ক আরো দৃঢ় করার ব্যাপারে আশাবাদ
জুন ১০, ২০২৪ ১৪:০১বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরো দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছেন। রোববার সন্ধ্যায় মোদী সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকে এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
-
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে গুলি করে হত্যা
জুন ১০, ২০২৪ ১৩:২৭বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে তিন তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।
-
প্রস্তাবিত বাজেট গণবিরোধী ও দেশবিরোধী, এটি লুটেরাবান্ধব: ফখরুল
জুন ০৯, ২০২৪ ১৫:৫১বাংলাদেশের ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী ও দেশ বিরোধী আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বাজেট একটা কল্পনার ফানুস, এটি গণবিরোধী ও দেশবিরোধী।
-
সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ, নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল আফগানরা
জুন ০৮, ২০২৪ ০৭:০১টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। অন্যদিকে এই হারে বিশ্বকাপ থেকে বিদায়ের ঘণ্টা অনেকটাই বেজে গেল শ্রীলঙ্কার। টানা দুই হারে সুপার ফোরের সমীকরণটা কঠিন হয়ে উঠল লঙ্কানদের।
-
নতুন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী
জুন ০৭, ২০২৪ ১৬:৪০২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকে চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাজেটে এবার মৌলিক চাহিদাকে প্রাধান্য দেয়া হয়েছে।
-
বাংলাদেশের জাতীয় সংসদে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন
জুন ০৬, ২০২৪ ১৪:০৮‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদে বাজেট পেশ শুরু হয়।
-
মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে বিভিন্ন বিদ্যালয়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
জুন ০৬, ২০২৪ ১২:১৪বাংলাদেশের সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদেশের প্রতিবাদ ও সব ধরনের কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
-
আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে বেনজীর সর্বশক্তি নিয়োগ করেছেন: মির্জা ফখরুল
জুন ০৫, ২০২৪ ১৫:১৬বাংলাদেশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ আওয়ামী লীগের লোক নন বলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
১৭,০০০ বাংলাদেশি শ্রমিককে প্রবেশের আবেদন প্রত্যাখ্যান করল মালয়েশিয়া
জুন ০৪, ২০২৪ ১৪:৫৪ফ্লাইট জটিলতার কারণে ৩১ মে'র মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা ১৭ হাজার বাংলাদেশি শ্রমিককে দেশটিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল।
-
বেনজীর-আজিজ আওয়ামী লীগের লোক নন: ওবায়দুল কাদের
জুন ০৪, ২০২৪ ১৪:০০বাংলাদেশের সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আওয়ামী লীগের কেউ নন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঐতিহাসিক ছয় দফা দিবস এবং ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ (মঙ্গলবার) দুপুরে আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন।