-
ভেনিজুয়েলার বিদ্যুৎ কেন্দ্র মেরামত করে দেবে ইরান
নভেম্বর ২২, ২০২২ ১৫:০২ভেনিজুয়েলার বিদ্যুৎ কেন্দ্র মেরামত করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের বিদ্যুৎ কেন্দ্র মেরামত বিষয়ক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ মোরাদি আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন।
-
ইরান ও ভেনিজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান তুরস্কের
অক্টোবর ২১, ২০২২ ১৫:২৮ইরান ও ভেনিজুয়েলার ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে রুশ বিশেষ অভিযানকে কেন্দ্র করে বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকট মোকাবেলায় মেভলুত চাভুচুগ্লু আজ (শুক্রবার) ওই আহ্বান জানান।
-
ভেনিজুয়েলায় তেল পরিশোধন শুরু করেছে ইরান: তেলমন্ত্রী
অক্টোবর ১৭, ২০২২ ০৮:৫১ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ঔজি জানিয়েছেন, ভেনিজুয়েলায় ইরান অপরিশোধিত তেল শোধন করা শুরু করেছে। ইরানের বাইরে এই প্রথম তেল পরিশোধনের কার্যক্রম শুরু করা হলো। জাওয়াদ ঔজি বলেন, ভেনিজুয়েল তেল পরিশোধনের যে কার্যক্রম শুরু করা হয়েছে তা বিশ্বের বিভিন্ন অংশে বিস্তৃত করা হবে।
-
গবেষণা ও উন্নয়নে মার্কিন বিনিয়োগের র্যাঙ্কিংয়ে ধস: বাইডেনের স্বীকারোক্তি
অক্টোবর ০৭, ২০২২ ১২:০৪মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন উন্নয়ন ও গবেষণায় বিনিয়োগের ক্ষেত্রে তাঁর দেশের র্যাঙ্কিং ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।
-
ইরানি ক্রুসহ ভেনিজুয়েলার বিমানের ক্রুদের মুক্তি দিয়েছে আর্জেন্টিনা
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১১:৫৮আর্জেন্টিনা সরকার ভেনিজুয়েলার আটক বিমানের ১২ জন ক্রুকে মুক্তি দিয়েছে। গত জুন মাসে মার্কিন সরকারের চাপের মুখে আর্জেন্টিনা ওই বিমান আটক করে।
-
ল্যাটিন আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতি গ্রহণ করেছে ইরান: প্রেসিডেন্ট
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১১:৩৮ইসলামি প্রজাতন্ত্র ইরান ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের নীতি গ্রহণ করেছে। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি আজ (মঙ্গলবার) ভেনিজুয়েলার প্রেসিডেন্টের বিশেষ দূত রামুন ব্লাসকেস'র সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।
-
৩ বছর পর ভেনিজুয়েলা-কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন
আগস্ট ২৯, ২০২২ ১১:৩২ভেনিজুয়েলা এবং কলম্বিয়া তিন বছর পর পূর্ণমাত্রায় কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে। ২০১৯ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়। নতুন করে সম্পর্ক প্রতিষ্ঠার পর দুই দেশ রাষ্ট্রদূত নিয়োগ করেছে।
-
ভেনিজুয়েলায় ইরান, চীন ও রাশিয়ার যৌথ মহড়ার খবর দিলেন মাদুরো
আগস্ট ১৩, ২০২২ ০৬:৩৯ভেনিজুয়েলায় আজ (শনিবার) থেকে ইরান, চীন ও রাশিয়ার অংশগ্রহণে দু’সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাগতিক দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি শুক্রবার এক বক্তব্যে বলেন, ভেনিজুয়েলার উত্তর-পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে যা হবে ‘আমেরিকার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ’।
-
ইরানের সঙ্গে বিমানের ফ্লাইট চালু করল ভেনিজুয়েলা
আগস্ট ০১, ২০২২ ০৭:৪৭ভেনিজুয়েলার জাতীয় বিমান পরিবহন সংস্থা কনভিয়াসা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করেছে। এর আওতায় প্রতি সপ্তাহে ভেনিজুয়েলার রাজধানী কারাকাস থেকে ইরানের রাজধানী তেহরানে বিমানের ফ্লাইট চলাচল করবে।
-
ড্রোন রপ্তানিতে বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে ইরান: নিউ ইয়র্ক টাইমস
জুলাই ২৯, ২০২২ ০৬:৩৩পাইলটবিহীন বিমান বা ড্রোন রপ্তানির দিক দিয়ে ইরান বিশ্ব শক্তিতে পরিণত হয়েছ এবং ইরানের প্রভাব এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এমন মন্তব্য করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।