• রেডিও তেহরানের চিঠিপত্রের আসর ‘প্রিয়জন’ এক কথায় অনবদ্য লাগে

    রেডিও তেহরানের চিঠিপত্রের আসর ‘প্রিয়জন’ এক কথায় অনবদ্য লাগে

    জুলাই ০৩, ২০২২ ০৬:৫৯

    মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আষাঢ়ের বৃষ্টিঝরা মনোরম শুভেচ্ছা গ্রহণ করুন। আশা করি আপনারা সকলেই মহান স্রষ্টার কৃপায় সুস্থ আছেন।

  • রেডিও তেহরানের অনুষ্ঠানমালা: শ্রোতা হিসেবে মূল্যায়ন

    রেডিও তেহরানের অনুষ্ঠানমালা: শ্রোতা হিসেবে মূল্যায়ন

    জুলাই ০২, ২০২২ ০৭:৩৭

    ড. মির শাহ আলম: খোলাফায়ে রাশেদিনের নেতৃত্বের প্রায় দেড় হাজার বছর পর পৃথিবীতে ইসলাম আবার বিজয়ী হয়, পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে ইসলামকে বিজয়ী করার একটি সর্বাত্মক প্রচেষ্টা শুরু হয় পারস্য উপসাগর ঘেঁষা ইরান থেকে। পৃথিবীতে অনেকগুলি মাজহাবের অবস্থান থাকলেও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে ইসলামকে বিজয়ী করার আপ্রাণ প্রচেষ্টা সফল হয় ইরানেই।

  • “বিস্ময়কর ইরানকে প্রতি পর্বে নতুনভাবে খুঁজে পাই ‘ইরান ভ্রমণ’ অনুষ্ঠানে”

    “বিস্ময়কর ইরানকে প্রতি পর্বে নতুনভাবে খুঁজে পাই ‘ইরান ভ্রমণ’ অনুষ্ঠানে”

    জুলাই ০১, ২০২২ ০৬:০৯

    আসসালামু আলাইকুম, আশা করি রেডিও তেহরান বাংলা বিভাগের সকলে ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরান আমাদের জন্যে নানা বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের সমাহার নিয়ে হাজির হয় প্রতি সপ্তাহে। এসকল অনুষ্ঠানের মধ্যে খুবই আকর্ষণীয় ও তথ্যপূর্ণ অনুষ্ঠান হলো ‘ইরান ভ্রমণ’।

  • 'ইসলামের পক্ষে সত্য বলার একমাত্র সাহসী গণমাধ্যম রেডিও তেহরান'

    'ইসলামের পক্ষে সত্য বলার একমাত্র সাহসী গণমাধ্যম রেডিও তেহরান'

    জুন ৩০, ২০২২ ০৪:০৬

    প্রযোজক, প্রিয়জন, রেডিও তেহরান। সালাম ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। রেডিও তেহরানের বাংলা মাধ্যমকে আন্তরিক মোবারকবাদ। ইসলামের পক্ষে সত্য বলার একমাত্র সাহসী গণমাধ্যম রেডিও তেহরান। নাস্তিক ছাড়া সবাই কম-বেশী নিজ নিজ ধর্মে বিশ্বাসী।

  • 'প্রিয়জনকে ঘিরেই আবর্তিত হয় শ্রোতাদের হৃদয়ের অপূর্ব মেলবন্ধন'

    'প্রিয়জনকে ঘিরেই আবর্তিত হয় শ্রোতাদের হৃদয়ের অপূর্ব মেলবন্ধন'

    জুন ২৯, ২০২২ ০৫:৪৩

    সুপ্রিয় মহোদয়, প্রীতিময় শুভেচ্ছার মিষ্টি পরশে লিখতে বসলাম আমার পরম প্রিয়তমেষু 'আইআরআইবি' কে। রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা হিসেবে আনন্দ চিত্তে বিকশিত মননে, সততা ও সুন্দরের খেয়ায় আমি ভাসি প্রতিদিনে আইআরআইবি'র আয়োজন ডালায়। কখনো বেতার ক্ষুদ্র তরঙ্গে কখনোবা ফেসবুক লাইভে আমি শুনি রেডিও তেহরানের প্রজ্ঞাময় মনোমুগ্ধকর সব অনুষ্ঠান।

  • 'রেডিও তেহরান না শুনলে ইরান সম্বন্ধে ভুল ধারণা থেকে যেত'

    'রেডিও তেহরান না শুনলে ইরান সম্বন্ধে ভুল ধারণা থেকে যেত'

    জুন ২৮, ২০২২ ০৬:৫০

    'ইরানি বালিকা যেন মরু–চারিণী/পল্লির প্রান্তর–বন মনোহারিণী'-এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানের কলি। এই গান শুনে আমি জেনে ছিলাম 'ইরান' একটি মরুভূমি প্রধান রাষ্ট্র। আর মরুভূমি মানে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, খেজুর গাছ এবং প্রাণীদের মধ্যে থাকে উট। ইরান সম্পর্কে এর বেশি কিছু জানতাম না। এই ভুল ধারণা আমার থেকেই যেত যদি না রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনতাম। ইরান সম্বন্ধে আমার সব ধারণা অজ্ঞাত থেকে যেত। 

  • 'মজলুমের আহাজারি শুধু রেডিও তেহরানই তুলে ধরছে'

    'মজলুমের আহাজারি শুধু রেডিও তেহরানই তুলে ধরছে'

    জুন ২৮, ২০২২ ০৫:৪৪

    মহাশয়, আসসালামু আলাইকুম। শুরুতেই প্রীতি ও শুভেচ্ছা নেবেন। দীর্ঘদিন বিদ্যুৎ বিভ্রাটের জন্য মোবাইল চার্জজনিত কারণে ইমেইল করা সম্ভব হয়ে ওঠেনি। আলহামদুলিল্লাহ বর্তমান সে সমস্যার অবসান হয়েছে। তাই আবার লেখা শুরু করলাম আমার প্রিয় বেতার রেডিও তেহরান-এর বাংলা অনুষ্ঠান সম্পর্কে।

  • পারস্যের স্রোতধারায় বাংলা ভাষায় ফারসি শব্দ

    পারস্যের স্রোতধারায় বাংলা ভাষায় ফারসি শব্দ

    জুন ২৭, ২০২২ ০৪:০০

    সৈয়দ রেজাউল করিম বেলাল: গণমাধ্যম আধুনিক সমাজের একটি অপরিহার্য অংশ। সমাজের উপরি কাঠামো অবকাঠামো কিংবা মানবিক আচরণের ক্ষেত্রে পরিবর্তন আনতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমানুষের তথ্য, শিক্ষা, বিনোদনসহ নানাবিধ চাহিদা মেটায় গণমাধ্যম তথা রেডিও-টেলিভিশন-সংবাদপত্র। গণমাধ্যম জনগণকে প্রভাবিত করে, বিভিন্ন বিষয়ে সচেতন করে এবং স্বপ্ন দেখায়। 

  • ‘রেডিও তেহরান প্রকৃতই শ্রোতাদের বেতারমাধ্যম’

    ‘রেডিও তেহরান প্রকৃতই শ্রোতাদের বেতারমাধ্যম’

    জুন ২৬, ২০২২ ১৫:৩৯

    আসসালামু আলাইকুম, আশা করি রেডিও তেহরান বাংলা বিভাগের সকলে ভালো ও সুস্থ আছেন। দীর্ঘদিন ধরে আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠানের শ্রোতা হিসেবে বলতে পারি যে, অতীতের যে কোনো সময়ের চাইতে বর্তমানে রেডিও তেহরান-এর নানা শ্রোতাবান্ধব পদক্ষেপ আমাকে মুগ্ধ করেছে। বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের পাশাপাশি শ্রোতাদের নিয়ে বিভিন্ন ধরনের তৎপরতা আমাকে আকৃষ্ট করে।

  • স্মৃতির পাতায় রেডিও তেহরান

    স্মৃতির পাতায় রেডিও তেহরান

    জুন ২১, ২০২২ ১৩:৪১

    সম্ভবত ৮০'র দশকের শেষের দিকের কোন এক মাহেন্দ্রক্ষণ। কোটচাঁদপুর কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক জনাব মোঃ হাবিবুর রহমান মারফত রেডিও তেহরানের সন্ধান পাই। ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে লিখে পাঠালাম চিঠি এবং প্রতি উত্তরের অপেক্ষার  প্রহর গুণতে লাগলাম। মাস দেড়েকে মধ্যে  অনুষ্ঠান সূচিসহ উপহার সামগ্রী পেলাম। অত্যন্ত আবেগাপ্লুত হয়েছিলাম সেদিন। সেই শুরু।