-
‘ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পরিবেশিত রংধনু আসরটি এ বছরের সেরা অনুষ্ঠান’
অক্টোবর ২২, ২০২১ ১০:৫১মহাশয়, পত্রের প্রারম্ভেই ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রেডিও তেহরানের সকল কর্মকর্তা, কলা-কুশলী ও বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গতকাল (২১ অক্টোবর) অধিবেশনে আশরাফুর রহমানের গ্রন্থনা ও প্রয়োজনায় এবং গাজী আব্দুর রশিদ ও আক্তার জাহান-এর উপস্থাপনায় রংধনু অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করলাম। আমার মতে, গুণগতমান অনুযায়ী এটি এ বছরের সেরা রংধনু অনুষ্ঠানগুলোর একটি। যার তুলনা ভাষায় বর্ণনা করা খুবই কঠিন।
-
‘রংধনুতে মনোজ্ঞ আলোচনা ও সুরের মূর্ছনায় অনবদ্য একটি অনুষ্ঠান শুনলাম’
অক্টোবর ২১, ২০২১ ১৯:৩৫সালামুন আলাইকুম! ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ রেডিও তেহরানের রংধনু আসরে ইরান-বাংলাদেশের ৪ (ইরফান, অয়ন, তাসমিয়া ও অনাহিতা) বন্ধুর অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠানটি কী যে ভালো লাগল, সেটা লিখে বোঝাতে পারব না।
-
পার্সটুডে ডটকমে শ্রোতাদের মতামত প্রকাশ: একটি পর্যালোচনা
অক্টোবর ২১, ২০২১ ০৯:৪০শুরুতেই রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। সেই সাথে নবী করিম (সা.)-এর জন্ম দিবস তথা পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা।
-
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্পর্কে ভারতের দুই শ্রোতার মতামত
অক্টোবর ২০, ২০২১ ১৭:২৮জনাব, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের লেখার শুরুতেই বাংলাদেশসহ সারা উপমহাদেশে দূর্গাপূজা ও কুরআন অবমাননা নিয়ে উত্তেজনা নিরসনে সবাইকে শান্তি, সম্প্রীতি, ঐক্য ও সমন্বয় রক্ষা করে চলার আহ্বান জানাচ্ছি।
-
আসমাউল হুসনাসহ রেডিও তেহরানের তিনটি অনুষ্ঠান সম্পর্কে মতামত
অক্টোবর ১৮, ২০২১ ০৯:৪৮জনাব, আসসালামু আলাইকুম, শুরুতেই হেমন্তের এক পড়ন্ত বিকেলের অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা জানবেন। গত কয়েক দিন ধরে বাংলাদেশের দূর্গোৎসবে কুরআন অবমাননা, পূজামণ্ডপে আক্রমণ, সহিংসতা ইত্যাদি নিয়ে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ধর্মের মূখোশধারী এক শ্রেণীর মানুষ যেভাবে মানবতাকে ভূলুণ্ঠিত করতে চেষ্টা চালাচ্ছে তা এক মুখে ধিক্কার জানাচ্ছি এবং শান্তি সম্প্রীতি বজায় রেখে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান কামনা করে আজকের লেখার শুভ সূচনা করছি।
-
গৌরব ও বরকতময় ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ইসলামী ঐক্য
অক্টোবর ১৭, ২০২১ ০৮:২৮মহান আল্লাহ তাআলা এ পৃথিবীতে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আর মানবকূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রেরণ করেছেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে।
-
‘রেডিও তেহরান আমাদেরকে চমৎকার ভ্রাতৃত্ববোধে আবিষ্ট করে রাখে’
অক্টোবর ১৬, ২০২১ ০৬:৫৩সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক অস্থিতিশীলতা মনকে দারুণভাবে ব্যথিত করে তোলে। মুসলমানদের পবিত্র ধর্ম গ্রন্থ কুরআনকে অবমাননা এবং তার পরিপ্রেক্ষিতে হিন্দু ধর্মাম্বলীদের প্রতি আক্রোশের ন্যক্কারজনক ঘটনাগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা দিনকে দিন তথাকথিত শিক্ষিতের নামে মূর্খতাকেই বরণ করে নিচ্ছি।
-
‘সুস্থ সমাজ নির্মাণে তেহরান বেতারের ভূমিকা অনস্বীকার্য’
অক্টোবর ১৩, ২০২১ ০৯:৫৬রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার প্রতিযোগী লালু নেয়ে'র লেখা।
-
সিলেটের জৈন্তাপুরে ‘রেডিও তেহরান শ্রোতা আড্ডা’ অনুষ্ঠিত
অক্টোবর ১২, ২০২১ ১৮:১৭ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিসের বাংলা বিভাগের পক্ষে প্রচারের অংশ হিসেবে ‘রেডিও তেহরান শ্রোতা আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জৈন্তাপুর উপজেলার হরিপুরে ‘রেডিও তেহরান শ্রোতা আড্ডা’র আয়োজন করে বেতার শ্রোতাসংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখা, সিলেট।
-
‘প্রিয়জন অনুষ্ঠানে শ্রোতাদের গঠনমূলক চিঠি শুনে নস্টালজিক হয়ে যাই’
অক্টোবর ১২, ২০২১ ০৯:৪৬মুহতারাম, আসসালামু আলাইকম। একরাশ প্রীতিময় শুভেচ্ছা নেবেন। আশা করি কুশলেই আছেন সবাই এবং কামনাও তাই।