‘রংধনুতে মনোজ্ঞ আলোচনা ও সুরের মূর্ছনায় অনবদ্য একটি অনুষ্ঠান শুনলাম’
https://parstoday.ir/bn/news/iran-i98956-রংধনুতে_মনোজ্ঞ_আলোচনা_ও_সুরের_মূর্ছনায়_অনবদ্য_একটি_অনুষ্ঠান_শুনলাম’
সালামুন আলাইকুম! ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ রেডিও তেহরানের রংধনু আসরে ইরান-বাংলাদেশের ৪ (ইরফান, অয়ন, তাসমিয়া ও অনাহিতা) বন্ধুর অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠানটি কী যে ভালো লাগল, সেটা লিখে বোঝাতে পারব না।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২১, ২০২১ ১৯:৩৫ Asia/Dhaka
  • ‘রংধনুতে মনোজ্ঞ আলোচনা ও সুরের মূর্ছনায় অনবদ্য একটি অনুষ্ঠান শুনলাম’

সালামুন আলাইকুম! ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ রেডিও তেহরানের রংধনু আসরে ইরান-বাংলাদেশের ৪ (ইরফান, অয়ন, তাসমিয়া ও অনাহিতা) বন্ধুর অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠানটি কী যে ভালো লাগল, সেটা লিখে বোঝাতে পারব না।

জমজমাট, গোছানো আলোচনা, আবৃত্তি, গান ও নাতে রাসূল (সা.) দিয়ে অনবদ্য বিন্যাসে পরিবেশন করেছেন আক্তার জাহান আপা ও গাজী আব্দুর রশিদ ভাই। আর নেপথ্যে থেকে পুরো অনুষ্ঠানটি আমাদের মনোজ্ঞ করে তুলতে যিনি বিশেষ ভূমিকা রেখেছেন তিনি আমাদের প্রিয় ভাই আশরাফুর রহমান।

মনোজ্ঞ আলোচনা, সুরের মূর্ছনায় অনবদ্য একটি পরিবেশনা শুনলাম।

ধন্যবাদ জানাই, সংশ্লিষ্ট সকলকে।

সত্যি, অনাহিতার কণ্ঠে শেখ সা’দীর কবিতা পাঠ ও ইরফান-এর কণ্ঠে আরবি নাত শুনতে শুনতে আপনি এক অনাবিল আনন্দে ও সুরের মূর্ছনায় হারিয়ে যাবেন; এক অসম্ভব ভালো লাগায় মন ভোরে উঠবে নিঃসন্দেহে।

সত্যিই সময় উপযোগী একটি পরিবেশনা উপহার পেলাম।

আশা করি, ভবিষ্যতেও বিশেষ বিশেষ দিনকে সামনে রেখে এমনই সুন্দর ও চমৎকার- মনোজ্ঞ অনুষ্ঠান উপহার আমাদের জন্যে পরিবেশন করবেন।

 

শুভেচ্ছান্তে,

এস এম নাজিম উদ্দিন

বারুইপাড়া, মুর্শিদাবাদ,

পশ্চিম বঙ্গ, ভারত।