-
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে জাতিসংঘের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে মিয়ানমার
জুন ০১, ২০১৮ ০৮:৪০বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনে সহযোগিতা এবং রাখাইনে বসবাসের জন্য ‘অনুকূল পরিবেশ তৈরি’র বিষয়ে মিয়ানমারের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও উন্নয়ন সংস্থা ইউএনডিপি।
-
মিয়ানমারের শান রাজ্যে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১৯
মে ১২, ২০১৮ ১৪:৫৮মিয়ানমারের চীন সীমান্তের শান রাজ্যে আজ (শনিবার) সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর অন্তত চার সদস্য রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল। সেনাবাহিনী ও স্থানীয় সূত্রগুলো এ কথা জানিয়েছে।
-
রোহিঙ্গা ইস্যুতে ওআইসির ঢাকা ঘোষণার সমালোচনা করল মিয়ানমার
মে ১১, ২০১৮ ০৮:১৯রাখাইনে জাতিগত নিধনযজ্ঞের সমালোচনা করে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সম্প্রতি ঢাকায় যে ঘোষণা দিয়েছে তাকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছে মিয়ানমার। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী।
-
দোষীদের শাস্তির আওতায় আনুন: মিয়ানমারকে নিরাপত্তা পরিষদ
মে ১০, ২০১৮ ০৯:৫৯মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর সংঘটিত গণহত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য দেশটির সরকারে প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
-
নির্ধারিত অঞ্চলে থাকলেই নিরাপদে থাকবে রোহিঙ্গারা: মিয়ানমারের সেনাপ্রধান
মে ০৫, ২০১৮ ১৩:৫৩বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার পর রোহিঙ্গারা নির্ধারিত অঞ্চলে থাকলে নিরাপদে থাকবেন বলে ঘোষণা করেছেন দেশটির সেনাপ্রধান মিন অং হলাইং। তিনি আজ (শনিবার) তার ফেইসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, রোহিঙ্গা শরণার্থীরা যত দিন তাদের জন্য তৈরি মডেল গ্রামে থাকবে, তত দিন তারা নিরাপদ থাকবে। রোহিঙ্গারা যে তাদের জন্য নির্ধারিত অঞ্চলের বাইরে যাওয়ার অনুমতি পাবেন না তা সেনাপ্রধানের বক্তব্যে আবারও স্পষ্ট হয়েছে।
-
রোহিঙ্গা সংকট: ব্রিটিশ রাষ্ট্রদূতের প্রতিশ্রুতিতে আস্থা নেই অনেকের
মে ০২, ২০১৮ ০৭:৩৪জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত কারেন পিয়ের্স বলেছেন, সংখ্যালঘু রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে সংঘঠিত অপরাধের বিষয়ে মিয়ানমার সরকারকে অবশ্যই সঠিক ও উপযুক্ত তদন্ত করতে হবে।
-
জাতিসংঘ প্রতিনিধিদের সামনে রোহিঙ্গা মুসলমানদের বিক্ষোভ
এপ্রিল ৩০, ২০১৮ ১২:৫২বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারে অবস্থানকারী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের রেস্ট হাউজের সামনে বিক্ষোভ করে দ্রুত এ সংকট সমাধানের দাবি জানিয়েছে। বিক্ষোভকারীরা সব শরণার্থী শিবির পরিদর্শন করে পরিস্থিতি সঠিকভাবে যাচাই বাছাই করে সে অনুযায়ী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।
-
রোহিঙ্গাদের ভারতে প্রবেশে বাধা দিতে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ
এপ্রিল ২৮, ২০১৮ ১৪:০৩বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে সেদেশটির সেনাবাহিনী।
-
আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের নেতাদের বিচার চাইলেন রোহিঙ্গা আইনজীবী
এপ্রিল ১৭, ২০১৮ ১৫:০২মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে 'ভয়ঙ্কর অপরাধ' করেছে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ আদালতে দেশটির নেতাদের বিচার দাবি করেছেন রোহিঙ্গা আইনজীবী রাজিয়া সুলতানা। তিনি এ সংক্রান্ত বিচারের আয়োজন করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
জাতিসংঘের কালো তালিকায় মিয়ানমারের সেনাবাহিনী
এপ্রিল ১৫, ২০১৮ ১৫:০৩জাতিসংঘ মিয়ানমারের সেনাবাহিনীকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। রোহিঙ্গা মুসলিম নারীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতিসংঘ এ পদক্ষেপ নিল।