-
জন কেরি'র চীন সফর: রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ঠেকানোই উদ্দেশ্য
জুলাই ১৮, ২০২৩ ১০:০৭জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ মার্কিন দূত ও বিজ্ঞ কূটনীতিক জন কেরি বর্তমানে চীন সফর করছেন। গত এক মাসে এ নিয়ে আমেরিকার তিন জন প্রভাবশালী সরকারি কর্মকর্তা চীন সফর করলেন। বলা হচ্ছে, জন কেরির এই সফরের প্রধান উদ্দেশ্য জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করা।
-
ক্রিমিয়ার ওপর বিশাল ড্রোন বহরের হামলা প্রতিহত করল রাশিয়া
জুলাই ১৮, ২০২৩ ১০:০০রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইউক্রেনের পক্ষ থেকে চালানো বিশাল ড্রোন বহরের হামলা প্রতিহত করেছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) সকালে এ তথ্য দিয়েছে।
-
‘আমেরিকা বা ন্যাটো কেউই রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না’
জুলাই ১৮, ২০২৩ ০৬:৩৮আমেরিকা বলেছে, চলমান সংঘাতের মধ্যে ইউক্রেনকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট- ন্যাটোর সদস্যপদ দেয়া হলে এর অনিবার্য ফল হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাবে। কিন্তু তেমন পরিস্থিতি যুক্তরাষ্ট্র বা ন্যাটো কারো কাম্য নয়।
-
ইউক্রেনের সাথে শস্য চুক্তি বাতিল করেছে রাশিয়া
জুলাই ১৭, ২০২৩ ১৪:২৪ইউক্রেনের সাথে শস্য চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আগের চুক্তির শর্ত পূরণ না হওয়া পর্যন্ত মস্কো এই চুক্তিতে ফিরবে না। সব পক্ষের দাবি মিটলে তাৎক্ষণিকভাবে মস্কো এই চুক্তিতে ফিরে আসবে।
-
আমরা গুচ্ছবোমা দিয়েই জবাব দেব: প্রেসিডেন্ট পুতিন
জুলাই ১৭, ২০২৩ ০৫:৫৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের বিরুদ্ধে নিষিদ্ধ গুচ্ছবোমা ব্যবহার করার ব্যাপারে ইউক্রেনকে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন এ কাজ করলে মস্কো একই অস্ত্র প্রয়োগ করে জবাব দেবে।
-
আমেরিকায় তৈরি আইফোন ও অ্যাপল পণ্য ব্যবহারের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
জুলাই ১৬, ২০২৩ ১৫:২৬রাশিয়া তাদের হাজার হাজার সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে আমেরিকায় তৈরি আইফোন মোবাইলসহ অন্যান্য অ্যাপল পণ্য ব্যবহার করতে নিষেধ করেছে। আমেরিকার এই প্রযুক্তি কোম্পানির সাথে বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় গুপ্তচরবৃত্তির উদ্বেগ তীব্রতর হয়েছে।
-
ক্রিমিয়ার সেভাস্তোপোলে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া
জুলাই ১৬, ২০২৩ ১৪:৫০ক্রিমিয়া প্রজাতন্ত্রের বন্দরনগরী সেভাস্তোপোলে ইউক্রেনের একটি ‘সন্ত্রাসী হামলা’ প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেভাস্তোপোলে হামলা চালানোর জন্য ইউক্রেন আকাশপথে এবং পানির নীচ দিয়ে বেশ কয়েকটি ড্রোন পাঠিয়েছিল যেগুলো ধ্বংস করে দেয়া হয়েছে।
-
সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে ‘সামরিক ব্যবস্থার’ কথা ভাবছে আমেরিকা: এপি
জুলাই ১৬, ২০২৩ ১৪:২৬সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার উপস্থিতির বিরুদ্ধে ‘সামরিক ব্যবস্থা’ নেয়ার কথা বিবেচনা করছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, “সিরিয়ার আকাশে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র।”
-
‘রাশিয়ার বিরুদ্ধে আশা অনুযায়ী পাল্টা অভিযান চলছে না’
জুলাই ১৫, ২০২৩ ১১:৫৮ইউক্রেন স্বীকার করেছে, পশ্চিমা দেশগুলোর বিপুল সমর্থন থাকা সত্বেও তারা রাশিয়ার বিরুদ্ধে আশা অনুযায়ী পাল্টা অভিযান এগিয়ে নিতে পারছে না।
-
'ইরানের প্রতি ইঞ্চি ভূমি শক্তিমত্তার সঙ্গে রক্ষা করবে সশস্ত্র বাহিনী'
জুলাই ১৫, ২০২৩ ০৭:৫৪ইরানের সশস্ত্র বাহিনী এদেশের প্রতি ইঞ্চি ভূমি শক্তিমত্তার সঙ্গে রক্ষা করবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন এদেশের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি।